News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামা-এনকাউন্টারে নিকেশ লস্কর কমান্ডার, মৃত্যু দুই স্থানীয় সন্ত্রাসীর
Image

পুলওয়ামা-এনকাউন্টারে নিকেশ লস্কর কমান্ডার, মৃত্যু দুই স্থানীয় সন্ত্রাসীর

শ্রীনগর, ১৪ জুলাই (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে পাকিস্তানী লস্কর-ই-তৈবা কমান্ডার আইজাজ ওরফে আবু হুরাইরা। এছাড়াও স্থানীয় দু’জন জঙ্গিও নিকেশ হয়েছে এনকাউন্টারে। পুলওয়ামা শহরের ঘটনা। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা প্রধান শহরে লুকিয়ে রয়েছে কয়েকজন সন্ত্রাসবাদী।

সেই খবর পাওয়ার পর মঙ্গলবার গভীর রাত থেকে অভিযান চালায় সুরক্ষা বাহিনী। সারারাত চলতে থাকে অভিযান, বুধবার সকালে পুনরায় গুলির লড়াই শুরু হলে নিকেশ হয় ৩ জন সন্ত্রাসবাদী। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, পুলওয়ামা-এনকাউন্টরে নিকেশ হয়েছে পাকিস্তানী লস্কর-ই-তৈবা কমান্ডার আইজাজ ওরফে আবু হুরাইরা এবং দু’জন স্থানীয় সন্ত্রাসবাদী।

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top