News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় করোনার ডেল্টা প্লাস ভেরিয়েন্ট, বিভ্রান্তি দূর করতে কেন্দ্রের স্পষ্টীকরণ চেয়েছে রাজ্য
Image

ত্রিপুরায় করোনার ডেল্টা প্লাস ভেরিয়েন্ট, বিভ্রান্তি দূর করতে কেন্দ্রের স্পষ্টীকরণ চেয়েছে রাজ্য

আগরতলা, ১৩ জুলাই (হি. স.) : ত্রিপুরায় করোনার ডেল্টা প্লাস ভেরিয়েন্ট নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। তাই, ত্রিপুরা সরকার কেন্দ্রের কাছে স্পষ্টীকরণ চেয়েছে। প্রসঙ্গত, গত ১০ জুলাই সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানিয়েছিলেন, রাজ্যে করোনার ডেল্টা প্লাস ভেরিয়েন্টের ১৩৮টি নমুনা পাওয়া গিয়েছে। কিন্ত, ১১ জুলাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক পিআইবি-র মাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়েছে, ত্রিপুরায় করোনার ডেল্টা প্লাস ভেরিয়েন্টের কোন প্রমান নেই। তবে, ত্রিপুরায় ১৩৮টি ডেল্টা ভেরিয়েন্টের নমুনা পাওয়া গিয়েছে। ফলে, জনমনে বিভ্রান্তির জেরে ত্রিপুরা গত ১২ জুলাই কেন্দ্রের কাছে স্পষ্টীকরণ চেয়েছে।


এ-বিষয়ে আজ শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ বলেন, করোনার অনেক ভেরিয়েন্ট রয়েছে। গত এপ্রিল ও মে মাসের আরটি-পিসিআর পজিটিভ নমুনাগুলি জেনম সিকুয়েন্স জানার জন্য কল্যানীর ল্যাবে পাঠানো হয়েছিল। সেখান থেকে যে রিপোর্ট এসেছে তার ভিত্তিতে ত্রিপুরার স্বাস্থ্য দফতর পর্যালোচনা করেছে। তিনি বলেন, গত ২৮ জুন স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে কল্যানীর রিপোর্ট বি.১.৬১৭.২ ডেল্টা প্লাস ভেরিয়েন্ট বলে মিলিয়ে দেখা হয়েছে। সেই মতো, ত্রিপুরায় ডেল্টা প্লাস ভেরিয়েন্টের অস্তিত্ব রয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্ত, ১১ জুলাই পিআইবি বিবৃতিতে জানানো হয়েছে ত্রিপুরায় ডেল্টা প্লাস ভেরিয়েন্ট পাওয়া যায়নি। তবে, ডেল্টা ভেরিয়েন্টের অস্তিত্ব রয়েছে।


শিক্ষা মন্ত্রী বলেন, দুইটি রিপোর্ট কেন্দ্রের তরফে এসেছে। ফলে কোনটা সত্য সেটা জানার জন্য কেন্দ্রের দ্বারস্ত হয়েছে ত্রিপুরা সরকার। তাঁর বক্তব্য, জনমনে বিভ্রান্তি দূর করার জন্য গত ১২ জুলাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে স্পষ্টীকরণ চেয়েছে ত্রিপুরা সরকার।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top