News Flash

  • Home
  • Uncategorized
  • Food products are distributed : সংখ্যালঘু মানুষের মধ্যে বিভিন্ন খাদ্য পণ্য সামগ্রী বিতরণ করা হয়
Image

Food products are distributed : সংখ্যালঘু মানুষের মধ্যে বিভিন্ন খাদ্য পণ্য সামগ্রী বিতরণ করা হয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই।। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে মঙ্গলবার আগরতলা শহরতলীর ভাটি অভয়নগরের বিটার বন মসজিদ সংলগ্ন এলাকায় সংখ্যালঘু মানুষের মধ্যে বিভিন্ন খাদ্য পণ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে দুস্থ মানুষের মধ্যে বিভিন্ন খাদ্য পণ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন রাজ্যের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করে আসছে। মঙ্গলবার আগরতলা বিধানসভা কেন্দ্রের অভয়নগরের বিটারবন মসজিদ সংলগ্ন এলাকায় বিভিন্ন খাদ্যপণ্য সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব সমর রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। খাদ্য পণ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারি কর্মচারী ফেডারেশনের মহাসচিব বলেন বিধায়ক সুদীপ রায় বর্মন এর অনুপ্রেরণায় তারা বিভিন্ন স্থানে এ ধরনের কর্মসূচি পালন করে চলেছেন।

তিনি বলেন বিটার বন এলাকাটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। এখানে গরিব অংশের মানুষের বসবাস। লকডাউন ও কারফিউতে এসব এলাকার মানুষের কাজ ও খাদ্যের অভাব দেখা দিয়েছে। সে কারণেই ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন এলাকার গরিব মানুষের মধ্যে চাল ডাল আলু পেঁয়াজ সোয়াবিন সাবান সহ অন্যান্য খাদ্য পণ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top