News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা সরকারের ভূমিকা জনজাতিদের কল্যানে কেন্দ্রীয় যোজনা রূপায়নে সন্তোষজনক : কেন্দ্রীয় মন্ত্রী
Image

ত্রিপুরা সরকারের ভূমিকা জনজাতিদের কল্যানে কেন্দ্রীয় যোজনা রূপায়নে সন্তোষজনক : কেন্দ্রীয় মন্ত্রী

আগরতলা, ১২ জুলাই (হি. স.) : কেন্দ্রীয় যোজনার সহায়তায় জনজাতিদের আর্থিক, সামাজিক এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা হবে। তাঁদের সামগ্রিক উন্নয়ন কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। সেই লক্ষ্যে ত্রিপুরা সরকারের ভূমিকা যথেষ্ঠ প্রশংসনীয়, পিঠ চাপড়ে বলেন কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা। ত্রিপুরা সফরে এসে তিনি জনজাতি কল্যানে সমস্ত যোজনার পর্যালোচনা করেছেন। রাজ্য সরকারের কাছ থেকে প্রস্তাব গ্রহণ করেছেন। তার ভিত্তিতে এই রাজ্যের জনজাতিদের কল্যানে কেন্দ্রীয় সমস্ত সহায়তা করবে, আশ্বাস বাণী শুনিয়েছেন তিনি।


আজ রাজ্য অতিথিশালায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জনজাতি স্বার্থে কেন্দ্রীয় সরকার দু-হাত খোলে সাহায্য করছে। তাতে, ত্রিপুরা সরকারও যথেষ্ঠ সন্তষ্ট। ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়াকে পাশে বসিয়ে তিনি দাবি করেন, রাজ্যের আবেদনে কেন্দ্রীয় সরকার দেদার সহায়তা করছে। তা অস্বীকার করার কোন সুযোগ নেই। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অঞ্চলের জনজাতিদের কল্যানে অগ্রাধিকারের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশেই রাজ্য সফরে কেন্দ্রীয় যোজনার সার্বিক অবস্থা খতিয়ে দেখতে এসেছি।


তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার জনজাতিদের উচ্চাকাঙ্খী যোজনা এনেছে। সেই যোজনা গ্রামকে কেন্দ্র করে তৈরী হয়েছে। শুধু তাই নয়, সেই যোজনা সমাপ্ত করার লক্ষ্যমাত্রাও স্থির করা হয়েছে। তাতে, জনজাতির সামগ্রিক উন্নতি হবে, দৃঢ়তার সাথে বলেন তিনি। তাঁর মতে, কেন্দ্রীয় সরকার জনজাতিদের সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করতে চাইছে। তাঁদের কৃষ্টি, সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব নিয়েছে। তাঁর কথায়, কেন্দ্রীয় সরকারের যোজনায় জনজাতিদের আর্থিক, সামাজিক এবং আঞ্চলিক ভারসাম্য সঠিকভাবে বজায় রাখা হবে। সেই লক্ষ্যে ত্রিপুরা সরকারের ভূমিকা যথেষ্ঠ সন্তোষজনক, প্রশংসার সুরে বলেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top