News Flash

  • Home
  • Uncategorized
  • নারিকেল গাছ পড়ে যুবতীর মর্মান্তিক মৃত্যু
Image

নারিকেল গাছ পড়ে যুবতীর মর্মান্তিক মৃত্যু

উদয়পুর, ১২ জুলাই : সোমবার সাতসকালে গোমতী জেলার উদয়পুর এর পিত্রা দেওয়ান বাড়িতে নারিকেল গাছ পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবতীর। গুরুতরভাবে আহত হয়েছে শিশু কন্যা। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উদয়পুর মহকুমার পিত্রা দেওয়ান বাড়ি এলাকার ১৮ বৎসরের এক যুবতী ও দেড় বছরের এক শিশু কন্যা গুরুতর আহত অবস্থায় গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।


খবরে জানা যায় সোমবার সকালে পিত্রা দেওয়ান বাড়ি এলাকার সরল মোহন জমাতিয়ার মেয়ে লিয়া জমাতিয়ার (১৮) মাথায় নারিকেল গাছ পড়ে গুরুতর আহত হয়। রোড জমাতিয়া নামে দেড় বছরের এক শিশু কন্যাও আহত হয়। সঙ্গে সঙ্গে দুই জনকে বাড়ির লোকজন আটো করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লিয়া জমাতিয়াকে মৃত বলে ঘোষণা করেন। অপর দিকে দেড় বছরের শিশু কন্যা রোড জমাতিয়ার অবস্থা সংকটজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়।


মৃত যুবতী লিয়া জমাতিয়ার মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top