News Flash

  • Home
  • Uncategorized
  • Hanging bodies of three persons : রাজ্যের পৃথক স্থানে শিক্ষিকা ও গৃহবধূ সহ তিনজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

Hanging bodies of three persons : রাজ্যের পৃথক স্থানে শিক্ষিকা ও গৃহবধূ সহ তিনজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক, ৯ জুন।। বিগত কিছু দিন ধরে ঘর্মাক্ত দহনজ্বালায় জ্বলছিল বাণিজ্যনগরী মুম্বই। গরমের কাহিল হয়ে পড়েছিল থানে-সহ মহারাষ্ট্রের অন্যান্য প্রান্ত। গরম থেকে মুম্বইকে স্বস্তি দিল বুধবারের বৃষ্টি। বুধবার বৃষ্টি হয়েছে মহারাষ্ট্রের থানে জেলাতেও। আরও একটি সুখবর হল, মহারাষ্ট্রে সময়ের আগেই আগমণ হল বর্ষার। বুধবারই বর্ষার আগমণ হয়েছে মুম্বইয়ে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার মুম্বইয়ে আগমণ হয়েছে বর্ষার। প্রতিবছর ১০ জুন মুম্বইয়ে বর্ষার আগমণ হয়, কিন্তু এ বছর ৯ জুন বর্ষা প্রবেশ করল বাণিজ্যনগরীতে।

আগামী পাঁচদিন মুম্বইয়ে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।মঙ্গলবার রাত থেকে একটু একটু হচ্ছিল, বুধবার ভোর থেকেই প্রবল বৃষ্টি শুরু হয় মুম্বইয়ে। বর্ষার আগমণে বৃষ্টি হয় থানে এবং সংলগ্ন এলাকাতেও। মুম্বইয়ের সিওন এলাকায় প্রবল বৃষ্টিতে রাস্তায় জল জমে যায়। এদিন সকাল থেকেই মুম্বইয়ের আকাশ মেঘে ঢাকা ছিল। আনলক প্রক্রিয়া শুরু হওয়ায় মানুষজনও বাড়ির বাইরে বেরোন, কিন্তু রাস্তায় জল জমে যাওয়ায় দুর্ভোগে পড়তে হয়েছে। মুম্বইয়ের গান্ধী মার্কেট এলাকায় রাস্তায় জল জমে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন হয়।

কিং সার্কেল এলাকায় জল জমে যায়, জলমগ্ন হয়ে পড়ে ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে-চেম্বুর। আইএমডি জানিয়েছে, মুম্বই ও থানে ছাড়াও, পালঘর, নাসিক ও পুণে-তেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টিতে মুম্বইয়ে এদিন ট্রেন চলাচলও বিঘ্নিত হয়েছে। ভারী বৃষ্টিতে সিওন রেল স্টেশন ও জিটিভি নগর রেল স্টেশনের মাঝে রেললাইন জলে ডুবে যায়। কুরলা ও ছত্রপতি শিবাজী টার্মিনাসের মধ্যে লোকাল ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে আন্ধেরি সাবওয়ে। সিপিআরও জানিয়েছেন, কুরলা ও সিওন স্টেশনের মাঝে রেললাইন ডুবে যাওয়ায় কুরলা ও ছত্রপতি শিবাজী টার্মিনাসের মধ্যে লোকাল ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়। জলে নেমে যাওয়ার পরে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top