News Flash

  • Home
  • Uncategorized
  • Biplab Kumar Deb : কাদা জল জমে পদ্ম ফুল ফুটতে বাধা সৃষ্টি হয় না, সমালোচকদের জবাব দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Image

Biplab Kumar Deb : কাদা জল জমে পদ্ম ফুল ফুটতে বাধা সৃষ্টি হয় না, সমালোচকদের জবাব দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুলাই (হি. স.) : কর্দমাক্ত স্থানেই পদ্ম ফুল ফুটে এবং তার সুভাষ চারিদিকে ছড়িয়ে দেয়। তেমনি বিজেপির নেতৃত্বে সারা দেশে উন্নয়ন ছড়িয়ে পড়বে। আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিজের সামাজিক মাধ্যমে এক আবেগপ্রবণ পোস্ট দিয়ে সমস্ত সমালোচকদের এভাবেই জবাব দিয়েছেন। সাথে তিনি বুঝিয়ে দিয়েছেন, কেন্দ্রে বিজেপি ক্ষমতায় যতদিন থাকবে তিনিও ত্রিপুরায় ততদিন থাকবেন।


ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময়কাল তিন বছর। এরই মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে বিজেপি কিছুটা দিশেহারা হয়ে পড়েছে। সংস্কারপন্থী তকমা নিয়ে একাংশ বিদ্রোহী বিধায়ক সরকারের সামনে নানা প্রতিকুলতা তৈরী করে চলেছেন। পরিস্থিতি এমনও হয়েছে, দরবার দিল্লি পর্যন্ত গড়িয়েছে। কিন্ত, আখেরে বিদ্রোহীরাই কোনঠাসা হয়েছেন। বিজেপি-তে শৃঙ্খলাভঙ্গের কোন স্থান নেই, তা দিল্লির নেতৃত্ব স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। ফলে, এখন অনেকটাই স্বস্তিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।


সকলকে সাথে নিয়েই তিনি ত্রিপুরার উন্নয়নের ধ্বজা উড়াতে চেয়েছিলেন। কিন্ত, ক্ষমতালোভী একাংশের ষড়যন্ত্রে অনেকটা ধাক্কা খেতে হয়েছে সরকারপন্থী-কে। এখন চিন্তামুক্ত হয়ে অনেকটাই ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে বিপ্লব কুমার দেব-কে। তাই হয়তো আজ ছুটির দিনে নিজের সরকারি বাসভবনে লাগানো পদ্ম ফুল কতটা সুভাষিত হয়েছে তা পরখ করে নিচ্ছেন। সামাজিক মাধ্যমে সেই ভিডিও নিজেই পোস্ট দিয়েছেন। সাথে তিনি লিখেছেন, কাদা জল জমে পদ্ম ফুল ফুটতে বাধা সৃষ্টি হয় না। বরং এটি চারপাশের পরিবেশকে সুভাষিত রাখতে থাকে। সর্বত্র নেতিবাচক দিক থাকা সত্ত্বেও আমাদের জাতির উন্নতি হতে থাকবে। যতক্ষণ কেন্দ্রে কমল রয়েছে, ততক্ষণ কাদা জল ভারতের কোনও ক্ষতি করতে পারবে না, দৃঢ়তার সাথে বলেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top