News Flash

  • Home
  • Uncategorized
  • তরল দুধের দাম ২ টাকা বাড়াল মাদার ডেয়ারি, কার্যকর ১১ জুলাই থেকে
Image

তরল দুধের দাম ২ টাকা বাড়াল মাদার ডেয়ারি, কার্যকর ১১ জুলাই থেকে

নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.): পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে যখন নাভিশ্বাস দেশবাসীর, এমন সময় মধ্যবিত্তের নিত্য-যন্ত্রণা আরও একধাপ বাড়ল। দিল্লি এনসিআর-সহ অন্যান্য শহরে তরল দুধের দাম বাড়াল বৃহৎ দুগ্ধ প্রস্তুতকারী সংস্থা মাদার ডেয়ারি। মাদার ডেয়ারির তরল দুধের দাম লিটারপ্রতি ২ টাকা বাড়ানো হয়েছে। রবিবার থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

প্রায় দেড় বছর পর তরল দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি। এর আগে দুধের দাম সংশোধন করা হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বর মাসে। মাদার ডেয়ারির পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত ধরনের দুধের ক্ষেত্রেই ২ টাকা করে দাম বাড়ানো হয়েছে। কার্যত বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ১ জুলাই থেকে আমূলও ২ টাকা করে দাম বাড়িয়েছিল দুধের। উল্লেখ্য, প্রতিদিন শুধুমাত্র দিল্লি এনসিআর-এ ৩০ লক্ষ লিটারের বেশি দুধ বিক্রি হয় মাদার ডেয়ারির।

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top