News Flash

  • Home
  • খেলা
  • পঞ্চাশোর্ধ মহিলাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা
Image

পঞ্চাশোর্ধ মহিলাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা

বিশালগড়, ৯ জুলাই : বিশালগড় থানাধীন গোকুলনগর রাস্তারমাথা এলাকায় সাতসকালে প্রাতঃভ্রমণ সেরে বাড়িতে ঢুকতেই কে বা কারা পঞ্চাশোর্ধ এক মহিলার উপর কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয় পঞ্চাশোর্ধ মহিলা গীতা রানী দে।

অন্যান্য দিনের মতই সকাল-সকাল প্রাতঃভ্রমণে বের হন গোকুলনগর রাস্তারমাথা এলাকার গীতা রানী দে নামে পঞ্চাশোর্ধ এই মহিলা। প্রাতঃভ্রমণ সেরে যখন বাড়িতে এসে বাড়ির দরজা খুলেন তখন কালো কাপড় পরিহিত কেউ একজন এসে পেছন থেকে তার উপর কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন অগ্নিদগ্ধ মধ্যবয়স্কা মহিলা। ঘটনার পর তার চিৎকারে ছুটে আসেন তার ছেলে সহ পরিবারের লোকজন ও আশপাশ এলাকার মানুষজন। তড়িঘড়ি আগুন নিভিয়ে তাকে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক জিবি হাসপাতাল রেফার করে দেন তাকে।

ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার বিশালগড় থানায় মামলা দায়ের করা হয় বলে জানান অগ্নিদগ্ধা মহিলার ছেলে রাজেশ দে। দিন দুপুরে দুষ্কৃতী হামলা, ধর্ষণ, নারী নির্যাতনের মতো অপরাধ এ রাজ্যে এখন নিত্যদিনের ঘটনা। সে জায়গায় অবশ্য পুলিশের ভূমিকা ঠিক কি অবস্থানে রয়েছে তা জানা নেই কারোর। এখন দেখার নামধাম জানিয়ে থানায় মামলা করলেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে সক্ষম হয় কিনা।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top