News Flash

Image

ভূয়ো বিএসএফ আটক

কুমারঘাট, ৯ জুলাই : আমবাসা পর কুমারঘাটে ভূয়ো বিএসএফ জনকে আটক করা হয়েছে। এই ভূয়ো বিএসএফের নাম উত্তম চাকমা। এক যুবক নিজেকে বিএসএফ জওয়ান পরিচয় দিয়ে বেশ কিছু সংখ্যক মানুষের সঙ্গে প্রতারণা করেছে। কুমারঘাট এর প্রতারণা করতে গিয়ে আটক হয়েছে ওই ভূয়ো বিএসএফ জওয়ান।কদিন আগে আমবাসাতেও এই ভূয়ো বিএসএফকে পাকড়াও করেছিলো পুলিশ।কিন্তু তার বিরুদ্ধে সুননিদৃষ্ট কোনো অভিযোগ না থাকায় কোর্ট থেকে ছাড়া পেয়ে যায় অভিযুক্ত।

এবারে কুমারঘাটে এসে প্রতারনা করতে গিয়ে ফেসে গেল ঐ বিএসএফ পরিচয়ধারী প্রতারক।এবিষয়ে আভিযুক্তের নামধাম দিয়ে কুমারঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কুমারঘাটের সবিতা দেবনাথ নামের এক ব্যবসায়ী।তিনি তার অভিযোগ পত্রে উল্লেখ করেছেন উত্তম চাকমা নামে ঐ যুবক নিজেকে বিএসএফ পরিচয় দিয়ে প্রতারনা করে দুহাজার টাকা ধার নিয়ে পালিয়ে যায়।বাজারে আরো কয়েকজন ব্যবসাহীর সাথেও সে এমনটা করেছে বলে অভিযোগ যায় বিএসএসের কাছে।

অবশেষে নালকাটাস্থিত বিএসএফের তৃতীয় বেটেলিয়ানের তরফে ঐ যুবককে তুলে দেয়া হয় কুমারঘাট থানার পুলিশের হাতে। প্রতারক উত্তম চাকমা নামে ঐ যুবকের বিরুদ্ধে ৪১৯/৪২০ আইপিসি ধারায় মামলা হাতে নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানালেন কুমারঘাটের ওসি। ধৃত যুবকের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ জানিয়েছে তার বাড়ি কাঞ্চনপুরের উজান মাছমারা লালজুরি এলাকায়।

উল্লেখ্য গত কিছুদিন আগে একই অপরাধে আমবাসায় এই যুবককেই গ্রেপ্তার করেছিলো পুলিশ। কিন্তু সেসময় সাক্ষ্য প্রমানের অভাবে পার পেয়ে গিয়েছিলো প্রতারক।কিন্তু এবারে কার্যত ফেসেই গেলো স্বঘোষিত ঐ ভূয়ো বিএসএফ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top