News Flash

  • Home
  • Uncategorized
  • নিশিকুটুম্বদের হানা, প্রশাসন ঘুমে
Image

নিশিকুটুম্বদের হানা, প্রশাসন ঘুমে

বিশালগড়, ৯ জুলাই : দিনের পর দিন চুরির ঘটনা বেড়েই চলেছে। হেলদোল নেই প্রশাসনের। নিশ্চুপ পুলিশ । তাতে ক্ষোভে ফুঁসছেন বিশালগড়ের স্থানীয় মানুষ। বিশালগড়ের বিভিন্ন এলাকায় দিনের পর দিন ছিনতাই এবং চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বিশালগড় থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ বাবুরা শীত ঘুমে আচ্ছন্ন। এবার চুরির ঘটনা ঘটলো বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর এলাকার বাসিন্দা মতিলাল দেবনাথের বাড়িতে। বাড়ির মালিক মতিলাল দেবনাথের কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে নিশিকুটুম্বের দল তাদের বাড়িতে হানা দেয়। তাদের গোয়াল ঘর থেকে ৩ টি গরু চুরি করে নিয়ে গাড়িতে তোলার সময় আওয়াজে বাড়ির সকলের ঘুম ভেঙে যায়। তড়িঘড়ি করে বাড়ির সকলে দরজা খুলে বাইরে বের হলে চোরের দল তা বুঝতে পেরে তিনটি গরু নিয়ে পালিয়ে যায়।

জানা যায়, গরু ৩ টির বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা। শুক্রবার বাড়ির মালিক বিশালগড় থানায় গিয়ে মামলা দায়ের করেন। পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে ,বেশ কিছুদিন আগেও বিশালগড় থানার অন্তর্গত নেতাজি নগর এলাকায় একটি বাড়ি থেকে নিশিকুটুম্বের দল হানা দিয়ে গরু চুরি করে নিয়ে যায়। কিন্তু বিশালগড় থানার পুলিশ এখনো পর্যন্ত চোরের দলের টিকির নাগাল পায় নি। অন্যদিকে একের পর এক চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানার পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে। অভিযোগ ,একের পর এক চুরির ঘটনা সহ বিভিন্ন অপরাধমূলক কাজ বিশালগড় থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় ঘটে গেলেও বিশালগড় থানার দায়িত্বপ্রাপ্ত ওসির কোনো ধরনের হেলদোল নেই । এমনকি ওসির ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে।

বিশালগড় থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেলেও এক্ষেত্রে বিশালগড় থানার পুলিশের বিভিন্ন দুর্বলতা রীতিমত প্রকট হয়ে উঠছে । সচেতন মহলের দাবি বিশালগড় থানা এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানো হোক।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top