News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেসিডেন্ট মোয়সে হত্যায় জড়িত ২৬ কলম্বিয়ান, দুই আমেরিকান : হাইতি পুলিশ
Image

প্রেসিডেন্ট মোয়সে হত্যায় জড়িত ২৬ কলম্বিয়ান, দুই আমেরিকান : হাইতি পুলিশ

পোর্ট-ও-প্রিন্স, ৯ জুলাই (হি.স.): হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোয়সে হত্যায় কলম্বিয়ান ও হাইতিয়ান বংশোদ্ভূত আমেরিকানদের ২৮ সদস্যের স্কোয়াডকে দায়ী করল হাইতি পুলিশ। স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার হাইতি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট মোয়সে হত্যায় জড়িত ২৬ কলম্বিয়ান ও দুই আমেরিকান। তাদের মধ্যে ৮ জন পলাতক।

অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোয়সে। পোর্ট-ও-প্রিন্স তাঁর ব্যক্তিগত বাসভবনেই প্রেসিডেন্টের উপর হামলা চালানো হয়। এই হামলায় প্রেসিডেন্টের স্ত্রী মার্টিন মোয়সেও আহত হয়েছেন। হাইতি ন্যাশনাল পুলিশের প্রধান লিওন চার্লস জানিয়েছেন, ২৮ জনের হত্যাকারী দল ছিল, তাদের মধ্যে ২৬ জন কলম্বিয়ান। ১৫ জন কলম্বিয়ান ও হাইতিয়ান বংশোদ্ভূত দুই আমেরিকানকে গ্রেফতার করা হয়েছে। ৩ জন কলম্বিয়ানকে মেরে ফেলা হয়েছে ও ৮ জন পলাতক। তাইওয়ান জানিয়েছে, পোর্ট ও প্রিন্সে তাঁদের দূতাবাস গ্রাউন্ডে ১১ জন হত্যাকারী সন্দেহভাজনকে গ্রেফতার করেছে হাইতি পুলিশ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top