News Flash

  • Home
  • Uncategorized
  • Administration is silent : বাঁশবাগান শিবিরের রাস্তার বেহাল অবস্থা, প্রশাসন নীরব
Image

Administration is silent : বাঁশবাগান শিবিরের রাস্তার বেহাল অবস্থা, প্রশাসন নীরব

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৮ জুলাই৷৷ ৮এর দশকে সৃষ্টি হওয়া মনুষ্য বসতি বাঁশবাগান শিবিরের রাস্তাঘাট কঙ্কালসার৷২৫ বছরের সুদীর্ঘ বাম জমানা এবং বর্তমান কালের রাম জামানার সময়েও রাস্তার সমস্যা একই তিমিরে৷ অথচএই শিবিরেরবাসিন্দারা বিগত বাম জমানা কালে শিবির বাসীরা যাতায়াত করার জন্য রাস্তায় ইট সোলিং করার জন্য বহুবার দাবি জানিয়েছিল৷ তৎকালীন সময়ের বাম নেতারা এবং প্রশাসন শিবির বাসীদের কেবল আশ্বাস দিয়েছিল৷

শিবির বাসীরা পূর্বের ন্যায় রাম আমলেও নেতা প্রশাসন থেকে কেবল আশ্বাস পাচ্ছে রাস্তা সংস্কার করার ব্যাপারে৷ এমনই অভিযোগ বাঁশবাগান শিবির বাসীদের৷ এই শিবিরে প্রায় দুই শতাধিক এর বেশি মানুষজন বসবাস করে৷ শিবিরের বাসিন্দারা অধিকাংশই কৃষক শ্রেণীর৷ অভিযোগ রাস্তার এমন বেহাল দশা কোন যানবাহন চলাচল করতে পারে না৷ এলাকার কোন মুমূর্ষ রোগীকে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে নিয়ে আসতে হলে শিবির বাসীদের যাতায়াত করতে গিয়ে বিভিন্ন ভাবে বেগ পেতে হয়৷

বর্তমানে বর্ষাকাল চলছে৷ বর্ষণের জেরে শিবিরের রাস্তাঘাট গুলি ভগ্ণদশার চূড়ান্ত সীমায় পৌঁছায়৷ যদিও রাস্তায় ইট সোলিং করা হবে বলে একটি শীল পাথর রাস্তার সম্মুখে বসানো হয়৷ কিন্তু শীল পাথরটি বসানো হলেও ভগ্ণদশা রাস্তা সংস্কারের উদ্যোগ নিচ্ছে না প্রশাসন৷ এমন ভগ্ণদশা রাস্তা ঘাটের বাস্তব চিত্র তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীনে গামাই বাড়ি গ্রাম পঞ্চায়েতে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top