News Flash

  • Home
  • Uncategorized
  • মার্কিন মুলুকে দাপট বাড়িয়ে চলেছে ডেল্টা ভ্যারিয়েন্ট, উর্ধ্বমুখী আক্রান্তের সংখ্যা
Image

মার্কিন মুলুকে দাপট বাড়িয়ে চলেছে ডেল্টা ভ্যারিয়েন্ট, উর্ধ্বমুখী আক্রান্তের সংখ্যা

ওয়াশিংটন, ৮ জুলাই (হি. স.) : প্রতিদিনই মার্কিন মুলুকে দাপট বাড়িয়ে চলেছে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট । ফলে ফের একবার উর্ধ্বমুখী হয়েছে করোনা আক্রান্তের সংখ্যা।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির তরফে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে সাতদিনে গড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৫৯-এ, যা বিগত দুই সপ্তাহের তুলনায় ২১ শতাংশ বেশি। ৪ জুলাই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রচুর জনসমাগমকেই এই সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ হিসাবে মনে করা হচ্ছে। তবে জুনের শেষ ভাগ থেকেই করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ৫২ শতাংশের দেহেই ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ মেলায় ব্রিটেনের মতো আমেরিকাতেও অতি সংক্রামক ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে।

এদিকে, দেশে কমেছে টিকাকরণের হারও। চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, “করোনার বিরুদ্ধে লড়াই প্রায় শেষ। তবে সতর্ক থাকতে হবে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে”। প্রেসিডেন্টের কথাই সত্যি করে মার্কিন মুলুকে দাপট বাড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top