News Flash

  • Home
  • Uncategorized
  • জমি সংক্রান্ত ঝামেলায় রক্তারক্তি লক্ষ্মীবিলে
Image

জমি সংক্রান্ত ঝামেলায় রক্তারক্তি লক্ষ্মীবিলে

আগরতলা, ৮ জুলাই : জমি সংক্রান্ত ঝামেলাকে কেন্দ্র করে রক্তাক্ত হয়েছে এক মহিলা। আহত মহিলার নাম জয়ন্তী দেবনাথ। বাড়ি পূর্ব লক্ষ্মীবিল। বিশালগড় থানা এলাকার পূর্ব লক্ষ্মীবিলে জয়ন্তী দেবনাথ এক মহিলাকে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে বেধড়ক মারধর করে গুরুতরভাবে জখম করা হয়েছে। জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে লাঠি দা রড দিয়ে তার আত্মীয় পরিজনরা তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি হামলায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে মহিলা। স্থানীয় এলাকাবাসী রক্তাক্ত মহিলাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। জয়ন্তী দেবনাথের বক্তব্য জোরপূর্বক জায়গা দখল করছে শাসকদলের নামধারী কর্মীরা। মহিলার অভিযোগ বেশ কিছুদিন ধরে শাসক দলের নাম দিয়ে বিভিন্ন জায়গায় জোরপূর্বক ভাবে জমি দখল করে যাচ্ছে। আজ জয়ন্তী দেবনাথ এর জমি জোরপূর্বক দখল করায় বাধা দেয়াতেই ঘটে এই ঘটনা। তবে জয়ন্তী দেবনাথ জানিয়েছেন, তাদের বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় একটি লিখিত এফআইআর দায়ের করবেন। এখন দেখার বিষয় বিশালগড় মহিলা থানার পুলিশ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top