বিশালগড়, ৬ জুলাই : বিশালগড়ের পশ্চিম লক্ষীবিল এলাকার জনগণ বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত বিদ্যুৎ নিগমের ডিজিএম অফিস ঘেরাও করলেন। বিদ্যুতের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অবশেষে গোকুলনগরস্থিত রাস্তার মাথায় ডিজিএম অফিস ঘেরাও করলেন পশ্চিম লক্ষীবিল এলাকার জনগণ। তাদের দাবি দীর্ঘ তিন মাস যাবত পশ্চিম লক্ষীবিল এলাকায় বিদ্যুৎ একেবারে নেই বললেই চলে। বিদ্যুৎ কর্মীদের এলাকার বিদ্যুৎ সারাই করা কথা জানালেও কোনোভাবেই কর্ণপাত করছেন না। এমনকি বিদ্যুৎ অফিসের কর্মীদের কল করলে তারা রিসিভার তুলে হাসাহাসি করে পুনরায় রেখে দেন। কখনো তারা মদে মত্ত অবস্থায় থাকেন বলেও জানান ক্ষুব্দ গ্রাহকরা। অবশেষে মঙ্গলবার ডিজিএমকে ঘেরাও করার পর বাধ্য হয়ে ডিজিএম পশ্চিম লক্ষীবিল এলাকায় বিদ্যুতের সমস্যা সমাধান করার জন্য সরেজমিনে যান এসডিওকে নিয়ে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এর এলাকাসহ পুরো বিশালগড় এলাকার জনগণ বিদ্যুতের সমস্যায় একেবারে নাজেহাল । বিদ্যুতের সমস্যা থেকে সাধারণ জনগণকে মুক্তি দেওয়ার জন্য রাজ্যের উপমুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

বিদ্যুত যন্ত্রনায় নাজেহাল ভোক্তারা ঘেরাও করলেন ডিজিএম অফিস
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















