News Flash

  • Home
  • Uncategorized
  • অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

কুমারঘাট, ৬ জুলাই : মঙ্গলবার সকালে কুমারঘাটে বিদ্যুৎ নিগম অফিস সংলগ্ন রাস্তার পাশের জঙ্গল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজ্যের বুকে মৃতদেহ উদ্ধারের ঘটনা যেন রোজনামচায় পরিনত হয়েছে। অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় কুমারঘাটে।


সুত্রের খবর, এদিন সকালে স্থানীয়রা এলাকায় পচা গন্ধ পেয়ে পুলিশকে জানান। পুলিশকে জানানো হলে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে কুমারঘাট থানার পুলিশ ছুটে গিয়ে দূর্গন্ধের উৎস খুঁজতে থাকে। তখনই নজরে আসে জঙ্গলে পড়ে আছে একটি পচাগলা দেহ। স্থানীয়রা জানান বুধবার বিকেল থেকেই এলাকায় পচা গন্ধ টের পাওয়া যাচ্ছিল কিন্তু মঙ্গলবার সকালে দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে তারা পুলিশে জানান বিষয়টি।


এদিকে পুলিশ জানিয়েছে মৃতদেহটি এক সপ্তাহ পুরনো হবে,তবে ঘটনাটি আত্মহত্যা না খুন এনিয়ে ধোয়াশায় পুলিশও। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জঙ্গল থেকে পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে বিরাজ করছে তীব্র চাঞ্চল্য। প্রায় প্রতিদিনই ছোট্ট রাজ্যে এভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাজ্যে আইনের শাসন নিয়ে ঢাক পেটানো নেতা মন্ত্রীর বক্তব্যের পর সুশাসনের নমুনা নিয়ে প্রশ্ন তুলছেন মানুষ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top