News Flash

  • Home
  • Uncategorized
  • theft: বিলোনীয়ায় কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য
Image

theft: বিলোনীয়ায় কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া শালটিলা লেইকের পাড় সংলগ্ণ কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ মায়ের গহনা ও প্রণামী বাক্স নিয়ে গেছে চোরেরা৷ একের পর এক চুরির ঘটনা ঘটে চলছে বিলোনিয়া পুর পরিষদ এলাকায়৷ বাড়িঘর, দোকান পাট থেকে শুরু করে বাদ যাচ্ছে না দেবালয়৷ রবিবার চোরেরা হানা দিয়েছে ৭০ বছরের পুরোনো কালি মন্দিরে৷ চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মায়ের বিগ্রহের গলা থেকে রুপোর হার সহ প্রনামি বাস্ক চুরি করে নিয়ে৷

স্থানীয় এলাকাবাসীর অনুমান গভীর রাতে এই চুরির ঘটনা ঘটেছে৷ বিলোনিয়া শহরের শালটিলা লেইকের পাড় সংলগ্ণ স্থানে ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয় করুনাময়ী কালীমন্দির৷ মন্দির কমিটির কর্মকর্তা সুবীর চক্রবর্তী সোমবার প্রাতঃভ্রমণ শেষে বাড়ি পথে মন্দিরের দিকে নজর যেতেই লক্ষ করেন মন্দিরের দরজার তালা নেই৷ সঙ্গে সঙ্গে এলাকাবাসীদের খবর দেন তিনি৷ স্থানীয় এলাকাবাসী এসে লক্ষ করেন মন্দিরের দরজা ভাঙা৷ দেখতে পায় মায়ের বিগ্রহের গলায় যে রুপোর হার ছিল সেটা নেই৷ মন্দিরের ভিতরের প্রনামী বাক্সও নেই৷ খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে৷ পুলিশ ঘটনা স্থলে এসে এলাকাবাসীদের সাথে কথা বলে৷চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top