News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্নায় বসলেন সাফাই কর্মীরা
Image

ধর্নায় বসলেন সাফাই কর্মীরা

উদয়পুর, ৫ জুলাই : তিন মাসের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করার দাবিতে ফের ১৫ দিনের মাথায় ধর্নায় বসেছেন গোমতী জেলা হাসপাতালের সাফাই কর্মীরা। উদয়পুরের গোমতী জেলা হাসপাতালের ২৮ জন সাফাই কর্মী সোমবার সকাল থেকে আবারো ধর্নায় বসেছেন। সাফাই কর্মীদের অভিযোগ দীর্ঘদিন যাবৎ দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মিঠুন রায় তাদেরকে সাফাই করার জন্য যে আনুষাঙ্গিক সামগ্রী দেওয়ার কথা তার কিছুই দিচ্ছেন না। এমনকি তাদেরকে ঝাড়ুও পর্যন্ত দেওয়া হচ্ছে না।

শুধু তাই নয়, গত তিন মাস যাবত এই ২৮ জন সাফাই কর্মীকে বেতন দেওয়া হচ্ছে না । হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল সুপার ১৫ দিন আগে এই সমস্যাগুলো সমাধান করবেন বলে ঠিকাদারের সাথে কথা বলেছেন। কিন্তু ঠিকাদার মিঠুন রায় এমএস-র কোন কথা শুনেন নি। এই অবস্থায় গোমতী জেলা হাসপাতালে ২৮ জন সাফাই কর্মী সোমবার সকাল থেকে পুনরায় ধর্নায় বসেছেন। যতদিন পর্যন্ত তাদের দাবি পূরণ না হয় তারা এই ধর্নায় চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। সাফাই কর্মীদের ধর্নার ফলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে। রোগী সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি দেখা দিয়েছে গোমতী জেলা হাসপাতালে। সাফাই কর্মীরা তাদের দাবি অবিলম্বে পূরণ করার আবেদন জানিয়েছেন। না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ার দিয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top