News Flash

  • Home
  • প্রধান খবর
  • Bangladesh : করোনা পরিস্থিতি ভয়াবহ, বাংলাদেশে আরও এক সপ্তাহ বাড়ছে লকডাউন
Image

Bangladesh : করোনা পরিস্থিতি ভয়াবহ, বাংলাদেশে আরও এক সপ্তাহ বাড়ছে লকডাউন

ঢাকা, ৫ জুলাই (হি.স.) : কোভিড সংক্রমণ রোধে সাত দিনের কঠোর বিধিনিষেধ চলছে শুরু হয়েছে। গত ১ জুলাই ভোর ৬টা থেকে শুরু হওয়া এই বিধিনিষেধ চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। তবে এই বিধিনিষেধ আরও ৭ দিন বাড়তে পারে বলে জানা গিয়েছে। আগামীকাল বুধবারের মধ্যে এনিয়ে সিদ্ধান্ত গ্রহন করা হতে পারে।

করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় বাংলাদেশে। মৃত্যুর সংখ্যা এখনোও একশ’র বেশি। তাই বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে আরও ৭ দিন বাড়তে পারে। এর আগে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে ১৪ দিনের পূর্ণ লকডাউনের সুপারিশ করে ‘কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি’। পরে সরকারের পক্ষ থেকে বলা হয় পরামর্শক কমিটি সুপারিশ বিবেচনা করবে। এরপর সাত দিনের বিধিনিষেধ আরোপ করে সরকার।

Releated Posts

ভারত-স্লোভাকিয়া সম্পর্ক ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ’-এ উন্নীত, নতুন গতি পাবে দ্বিপাক্ষিক সহযোগিতা: বিদেশ মন্ত্রক

ব্রাতিস্লাভা, ১৬ জুন (আইএএনএস): ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ’-এর মর্যাদায় উন্নীত করেছে। ভারতের বিদেশ মন্ত্রক…

ByByNews Desk Jun 16, 2026

ভারত-ফ্রান্স প্রযুক্তি ও উদ্ভাবন সহযোগিতায় নতুন গতি, মোদির নেতৃত্বে সম্পর্ক আরও শক্তিশালী: পীযূষ গয়াল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বে ভারত-ফ্রান্স সম্পর্ক প্রযুক্তি, উদ্ভাবন ও…

ByByNews Desk Jun 16, 2026

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026

১৭ জুন কোটা থেকে কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন শুরু, ছাত্র-যুবদের যোগদানের আহ্বান রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন ‘ছাত্রোঁ কি গুঞ্জ’-এ সামিল…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top