News Flash

  • Home
  • দিনের খবর
  • corona: দেশে দৈনিক আক্রান্ত সামান্য কম, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৫৫ জনের
Image

corona: দেশে দৈনিক আক্রান্ত সামান্য কম, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৫৫ জনের

নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.) : গত ২৪ ঘণ্টায় দেশে আরও খানিকটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ১১ জন। দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫৫ জনের।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ৪ জুলাই পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লক্ষ ৪৫ হাজার ৪৩৩। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২ হাজার ৫ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৭.৩০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার অবশ্য সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ২.৩৪ শতাংশ।
আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫২ হাজার ২৯৯ জন। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৯৬ লক্ষ ৫৮ হাজার ৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৮৫ হাজার ৩৫০। গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৮ লক্ষ ৩৮ হাজার ৪৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪১ কোটি ৮২ লক্ষ ৫৪ হাজার ৯৫৩ জনের। অন্য দিকে এক দিনে দেশে ৬৩ লক্ষ ৮৭ হাজার ৮৪৯ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩৫ কোটি ১১ লক্ষ ২১ হাজার ৩০৬ জন টিকা পেয়েছেন দেশে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top