News Flash

  • Home
  • দিনের খবর
  • women’s cricket: আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে সবচেয়ে বেশি রানের অধিকারী মিতালি রাজ-র
Image

women’s cricket: আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে সবচেয়ে বেশি রানের অধিকারী মিতালি রাজ-র

লন্ডন, ৪ জুলাই (হি.স.) : একটি ঝকঝকে সুন্দর ইনিংসে খেলার পাশাপাশি দল ও নিজে অভিনব এক কীর্তি গড়লেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ। ৮৬ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস উপহার দিয়ে তিনি শুধু দলকে জেতালেনই না, তারই সঙ্গে মহিলা ক্রিকেটে সবচেয়ে বেশি রানের অধিকারীর রেকর্ডও গড়ে ফেললেন তিনি। মহিলাদের তিন ফর্ম্যাটের ক্রিকেটে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক শার্লট এডওয়ার্ডসের ১০,২৭৩ রানকে পিছনে ফেলে মিতালি রাজের মোট রান দাঁড়াল ১০,২৭৭ (টেস্টে ৬৬৯, একদিনের ক্রিকেটে এখনও পর্যন্ত ৭২৪৪ এবং টি-২০ ক্রিকেটে ২৩৬৪)। তিনিই এই মুহূর্তে আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে সবচেয়ে বেশি রানের অধিকারী।

শনিবার নিয়মরক্ষার ম্যাচে ঘাড়ের চোট সারিয়ে ফেরা মিতালি খেললেন অধিনায়কোচিত ইনিংস। ইংল্যান্ডের ২১৯ রান তাড়া করতে নেমে ভারত তোলে ৬ উইকেটে ২২০ রান।
২১৯ রান তাড়া করতে নেমে ভারতের শুরুটা ভালই করেন স্মৃতি মন্ধানা এবং শেফালি বর্মা। ২৯ বলে ১৯ রান করে শেফালি ফিরে গেলেও স্মৃতি উপহার দেন ৫৭ বলে ৪৯ রানের ইনিংস। তিনি মারেন আটটি চার। ওপেনিং জুটিতে ওঠে ৪৬ রান। তার পরেই শুরু হয়ে যায় মিতালির শাসন। প্রথমে হরমনপ্রীত কৌরের (১৬) সঙ্গে ৭৫ বলে ৫০, দীপ্তি শর্মার (১৮) সঙ্গে জুটি বেঁধে মূল্যবান ৩৩ রান এবং পরে স্নেহ রানার (২৪) সঙ্গেও ৫০ রানের জুটি গড়েন অধিনায়ক। তারই সঙ্গে চলতি সফরে ভারতীয় দলকে প্রথম জয়ও এনে দিলেন মিতালি।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top