News Flash

  • Home
  • Uncategorized
  • Euros:ইউরোতে ইউক্রেনকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
Image

Euros:ইউরোতে ইউক্রেনকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

রোম, ৪ জুলাই (হি.স.) : ইউক্রেনকে উড়িয়ে দিয়ে ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছে গেল গ্যারেথ সাউথগেটের দল ইংল্যান্ড। রোমের মাঠে ইংল্যান্ড ৪-০ গোলে জয়লাভ করে। সেমিফাইনালে তাদের খেলতে হবে ডেনমার্কের বিরুদ্ধে। অন্যদিকে, ম্যাচ হেরে চলতি ইউরো থেকে বিদায় নিতে হল ইউক্রেনকে।

কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। দুরন্ত শটে এগিয়ে দেন হ্যারি কেন। ম্যাচের চতুর্থ মিনিটে রাহিম স্টারলিংয়ের বাড়ানো পাস থেকে তিনি নির্দিষ্ট লক্ষ্যে বলটাকে পাঠিয়ে দেন। আর সেই সঙ্গে ইংল্যান্ডের শুরুটাও বেশ ভালোই হয়। তবে ম্যাচের প্রথমার্ধে ইউক্রেনের ছন্দ পেতে, কিছুটা হলেও সময় লাগে। প্রথমার্ধে ইউক্রেনকে তারা অবশ্য একবারে হালকাভাবে নিতে চায়নি। ফাইনাল থার্ডে মাঝেমধ্যেই তাঁরা বিধ্বংসী হয়ে উঠেছে। জেডন স্যাঞ্চো এবং ডেকলান রাইস প্রথমার্ধে বেশ কয়েকটা ভালো সুযোগ তৈরি করেছিলেন। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে গ্যারেথ সাউথগেটের দল ঝোড়ো টর্নেডোর মতো ইউক্রেন শিবিরে আছড়ে পড়ে।


দ্বিতীয়ার্ধে ব্রিটিশ ফুটবল ব্রিগেডকে ২-০ গোলে এগিয়ে দেন হ্যারি মিগুয়ের। লিউক শ’য়ের ফ্রি-কিক থেকে দুরন্ত একটা হেড দিলেন ইংল্যান্ড দলের এই ডিফেন্ডার। এরপর মাত্র চার মিনিটের মধ্যেই আসে তৃতীয় গোলটা আসে ইংল্যান্ডের। দলের স্কোর কার্ড ৩-০ করলেন হ্যারি কেন। ৬৩ মিনিটে ফের গোল। এবার গোল করলেন জর্ডন হেন্ডারসন। ৫৭ মিনিটে রাইসের পরিবর্তে হেন্ডারসন মাঠে নামেন। আর নেমেই তিনি নিজের ম্যাজিক দেখিয়ে দিলেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top