News Flash

  • Home
  • Uncategorized
  • Dragon fruit: জুমিয়াদের স্বাবলম্বি করতে ড্রাগন ফল চাষ অন্যতম মাধ্যম হতে পারে
Image

Dragon fruit: জুমিয়াদের স্বাবলম্বি করতে ড্রাগন ফল চাষ অন্যতম মাধ্যম হতে পারে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ রাজ্যের অর্থকরী ফলের মধ্যে ড্রাগন ফল একটি অন্যতম ফল৷ ড্রাগন ফল চাষের মাধ্যমে যে কোনো বেকার যুবক স্বাবলম্বী হয়ে উঠতে পারে৷ ড্রাগন ফলের চাষাবাদ কিছুটা ব্যয় সাপেক্ষ হলেও আত্মনির্ভর হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কেের চলেছে ড্রাগন ফলের চাষ৷ এই ফলের চাষাবাদে জলের তেমন প্রয়োজন হয় না৷

টিলাভূমিতে ড্রাগন ফলের চাষ খুবই ভালো হয়৷ তেলিয়ামুড়া তুসিনদ্রাই বাড়ি এলাকার অবসরপ্রাপ্ত রেঞ্জ অফিসার উদয়রাই কলই ড্রাগন ফলের চাষাবাদ নিয়ে বিস্তারিত তথ্য জানান৷ তিনি চাকুরী জীবন থেকে অবসরে এসে ত্রিশা বাড়ি এলাকায় ড্রাগন ফল চাষ করার পরিকল্পনা নেন৷ সেই মতো তিনি গত ২০১৯ সালের জুলাই মাসে নিজ বাড়িতে ড্রাগন ফলের একটি চারা গাছ রোপণ করেন পরীক্ষা মূলক ভাবে৷পরে গত ২০২০ সালের আগস্ট মাসে ত্রিশাবাড়ি এলাকায় তেলিয়ামুড়া খোয়াই সড়কের পাশে ৫ গন্ডা জায়গায় ২০০টি ড্রাগন ফলের চারা গাছ রোপন করে চাষাবাদ শুরু করেন৷

এই ফল গাছটি ১৮ মাসের মধ্যে ড্রাগন ফল আসার নিয়ম থাকলেও উদয় রাই কলই এর লাগানো গাছগুলিতে ১১ মাসের মধ্যেই ডাগন ফলন আসে৷ এতে তিনি বেশ আপ্লুত৷তিনি জানান এই ফল গাছে বছরে ৩ মাসের মধ্যে ৫ বার ড্রাগন ফল দেয়৷ বাজারে এই ড্রাগন ফলের বেশ চাহিদাও রয়েছে৷বাজারে ড্রাগন ফল প্রতি কেজি ৩৫০ টাকা দরে বিক্রি হয়৷ এই ফল বেশ প্রোটিন সমৃদ্ধ হিসাবে বিবেচ্য৷


রাজ্য প্রশাসন যদি প্রত্যন্ত এলাকার জুমিয়াদের মধ্যে এই ড্রাগন ফল চাষের প্রসার ঘটানোর জন্য উদ্যোগ নেয়, তবে জুমিয়ারা স্বাবলম্বী হয়ে উঠতে পারবে৷ কারণ ড্রাগন ফলের চাষ টিলাভূমিতে ভালো হয় বলে জানায় ড্রাগন ফল চাষী উদয়রাই কলই৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top