News Flash

  • Home
  • Uncategorized
  • cheating: গ্রাহক ঠকানোর অভিযোগে শান্তিরবাজারে রেশন দোকানে তালা দিল মহকুমা প্রশাসন
Image

cheating: গ্রাহক ঠকানোর অভিযোগে শান্তিরবাজারে রেশন দোকানে তালা দিল মহকুমা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, শান্তির বাজার , ৩ জুলাই৷৷ দুর্নীতির অভিযোগ পেয়ে সরকারি নায্য মূল্যের দোকানে তালা লাগালো মহকুমা প্রসাশন৷ শান্তিরবাজার মহকুমা প্রসাশনের উদাসিনতায় শান্তির বাজরের কিছুসংখ্যক সরকারি নায্যমূল্যের দোকানে চলছে লুটের রাজত্ব৷


এই সকল দোকানে সঠিকভাবে পরিষেবা পায়না গ্রাহকরা এমনটাই অভিযোগ৷ রেশন ডিলার রাতারাতি বড় লোক হবার স্বপ্ণে গ্রাহকদের ঠকিয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ উঠে আসছে৷ এমনই ঘটনা ঘটলো সুভাষ কলোনী সরাকারি নায্য মূল্যের দোকানে৷ এই দোকানের ডিলার কান্তি লাল দত্ত প্রতিনিয়ত লোকজনদের ঠকিয়ে আসতো বলে অভিযোগ ছিলো৷ অবশেষে লোকজনের চাপে পরে ঘটনার সত্যতা যাচাইকরে শনিবার সরকারি নায্য মূল্যের দোকানে তালা লাগালো মহকুমার খাদ্য দপ্তরের আধিকারিকরা৷

তবে কি প্রকারের সরকারি অর্থ নয় ছয় করে গ্রাহকদের রেশন ডিলার ঠকিয়েছে বা কিসের অভিযোগে আজকে রেশনে তালা লাগালোএইনিয়ে খাদ্য দপ্তরের আধিকারিকদের নিকট জানতে চাইলে উনারা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ৷এলাকার অভিঞ্জমহলের দাবী মহকুমা শাসকের দুর্বলতা ডাকার জন্য দপ্তরের আধিকারিকরা নিরব দর্শকের ভূমিকা পালন করছে৷ এখন দেখার আগামীদিনে বাকি সরকারি নায্য মূল্যের দোকান পরিদর্শ করে প্রসাশন কোনোপ্রকার পদক্ষেপ গ্রহন করেনকিনা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top