News Flash

  • Home
  • Uncategorized
  • corona: রাজ্যে করোনা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল
Image

corona: রাজ্যে করোনা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ রাজ্যে করোনা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফরকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ করোনা মোকাবেলায় আরও কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সে সম্পর্কে মতামত দেবে কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ ত্রিপুরায় অন্যান্য স্থানে করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আসলেও রাজধানী আগরতলা শহর শহর এলাকাসহ ৯টি শহর এলাকায় এখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি৷ সে কারণেই রাজ্য সরকার আগামী ৯ জুলাই পর্যন্ত নয়টি শহর এলাকায় কারফিউ অব্যাহত রেখেছে৷


বর্তমানে এই সব শহর এলাকায় করোণায় মৃত্যুর হার ৫ শতাংশের উপরে৷ করোণায় আক্রান্তের সংখ্যা প্রায় ৫০০৷ গত কিছুদিন ধরে পরিস্থিতি প্রায় একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে৷ এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, সরকারের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে৷ গোটা দেশে করোণা পরীক্ষা ও ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে ত্রিপুরা শীর্ষে রয়েছে৷ তবে তিনি স্বীকার করেন চাহিদামত সময়মতো ভ্যাকসিন না পাওয়ায় ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে৷


কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্য সফর সম্পর্কে মতামত ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকার ত্রিপুরার মত ছোট রাজ্যের বিষয়ে খোজ খবর রাখে৷ রাজ্যে কর্নার সংক্রমণ কেন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরায় কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাচ্ছেন৷ কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরামর্শক্রমেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকার চেষ্টা করবে বলে তিনি জানান৷ মুখ্যমন্ত্রী আরো বলেন করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা আরো বাড়াতে হবে৷ তিনি বলেন অক্সিজেনের ক্ষেত্রেও ত্রিপুরা উল্লেখযোগ্য স্থানে রয়েছে৷ রাজ্যে পরিবেশ কে আরো স্বচ্ছ রাখার তাগিদে প্রত্যেককে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ উল্লেখ্য করনা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য ত্রিপুরা সহ ছয় রাজ্যে কেন্দ্রীয় দল সফর করছেন৷ ত্রিপুরা ছাড়া অন্যান্য রাজ্যগুলি হলো কেরল, অরুণাচল প্রদেশ, , ওড়িশা, ছত্তীসগঢ়, মণিপুর৷ কেন্দ্রীয় দল এই রাজ্যগুলিকে কোভিড মোকাবিলায় বিশেষ সাহায্য করবে৷ কী করে সংক্রমণ রোধ করা যায়, এই রাজ্যগুলির প্রশাসনের সঙ্গে আলোচনা করবে৷ কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, করোনা মোকাবিলার ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জের মুখে এই রাজ্যগুলিকে পড়তে হচ্ছে, তা খতিয়ে দেখবে এই দলটি৷ এই রাজ্যগুলিতে কোভিড প্রতিরোধের কাঠামো বিচার করে দেখবে দলগুলি৷ কত সংখ্যক টেস্ট করা হচ্ছে, কন্টেনমেন্ট জোনে যথেষ্ট পরিমাণ কড়াকড়ি মানা হচ্ছে কি না৷ এ ছাড়া অ্যাম্বুল্যান্স, হাসপাতালের শয্যা, অক্সিজেন যথেষ্ট আছে কি না, তাও খতিয়ে দেখবে এই বিশেষজ্ঞ দল৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top