News Flash

  • Home
  • দিনের খবর
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি ৩ মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের
Image

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি ৩ মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি মামলায় গ্রেফতার-সহ কোনও ধরনের জোরপূর্বক পুলিশি পদক্ষেপ থেকে অন্তর্বর্তী সুরক্ষা দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

পশ্চিমবঙ্গ পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোট ১৬টি মামলা দায়ের করেছিল। এর মধ্যে ১৩টি মামলায় আগেই অন্তর্বর্তী সুরক্ষা পেয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। মঙ্গলবার বাকি তিনটি মামলাতেও তাঁকে সুরক্ষা দেওয়া হল। এই সুরক্ষা আগামী ৩১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে।

যে তিনটি মামলায় মঙ্গলবার সুরক্ষা দেওয়া হয়েছে, তার মধ্যে দুটি ডায়মন্ড হারবার পুলিশ জেলার কালিতলা ও বিষ্ণুপুর থানায় এবং অন্যটি কলকাতা পুলিশের ভবানীপুর থানায় দায়ের করা হয়েছিল।

উল্লেখ্য, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার ডিভিশন বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখের চিকিৎসার জন্য তিন সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেয়। বিদেশ যাত্রার উপর বিধিনিষেধ শিথিল করতে কলকাতা হাইকোর্টের অস্বীকৃতির নির্দেশ খারিজ করে শীর্ষ আদালত এই অনুমতি দেয়।

তবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্তও আরোপ করা হয়। তাঁকে শুধুমাত্র কূটনৈতিক পাসপোর্টে ভ্রমণ করতে হবে এবং বিদেশে কোথায় থাকবেন ও তাঁর সফরসূচি কী হবে, তা তদন্তকারী সংস্থাকে জানাতে হবে বলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

এরপর মঙ্গলবার কলকাতা হাইকোর্টে রাজ্য পুলিশের দায়ের করা বাকি তিনটি মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা পাওয়ায় ডায়মন্ড হারবারের সাংসদের উপর আইনি চাপ অনেকটাই কমল বলে মনে করা হচ্ছে।

তবে মঙ্গলবারের শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী এবং অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য অভিযোগকারী পক্ষের আইনজীবী—দু’পক্ষই অন্তর্বর্তী সুরক্ষা দেওয়ার বিরোধিতা করেন। তাঁরা প্রশ্ন তোলেন, আগাম জামিনের আবেদন না করে অন্তর্বর্তী সুরক্ষার জন্য করা আবেদনগুলি আদৌ গ্রহণযোগ্য কি না।

তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁদের যুক্তি খারিজ করে জানান, এই তিনটি মামলায় অন্তর্বর্তী সুরক্ষা না দেওয়া হলে আগে অন্যান্য মামলায় দেওয়া অন্তর্বর্তী সুরক্ষার কার্যকারিতা কার্যত অর্থহীন হয়ে যাবে।

শেষ পর্যন্ত শুনানি শেষে বিচারপতি ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি তিনটি মামলাতেও আগামী ৩১ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তী সুরক্ষা মঞ্জুর করেন।

— আইএএনএস

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top