News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৃদ্ধাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগ মহিলা থানার বিরুদ্ধে; তদন্তে খোয়াই থানা
Image

বৃদ্ধাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগ মহিলা থানার বিরুদ্ধে; তদন্তে খোয়াই থানা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই:  খোয়াই জেলার পশ্চিম জাম্বুরা এলাকায় এক বৃদ্ধা মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ঘটনার পর খোয়াই মহিলা থানায় লিখিত অভিযোগ জানানো হলেও মামলা নথিভুক্ত করা হয়নি। পরে খোয়াই থানায় মামলা দায়ের করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগ অনুযায়ী, গত ১৯ জুলাই সন্ধ্যায় পশ্চিম জাম্বুরা এলাকায় সুমন সূত্রধরের ছেলেকে সাগর ভৌমিক নামে এক ব্যক্তি মারধর করেন। ছেলেকে রক্ষা করতে গেলে সুমন সূত্রধরও হামলার শিকার হন বলে অভিযোগ।

পরিবারের দাবি, ওই সময় মারপিট থামাতে এগিয়ে এলে সুমন সূত্রধরের স্ত্রীকেও মারধর করা হয়। অভিযোগ, তাঁর পোশাক ছিঁড়ে ফেলা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের অভিযোগ, ঘটনার পর খোয়াই মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ মামলা নিতে অস্বীকার করে। পরবর্তীতে একদিন পর খোয়াই থানায় মামলা রুজু করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, খোয়াই থানায় ৩৬/২০২৬ নম্বর মামলা নথিভুক্ত হয়েছে এবং সংশ্লিষ্ট আইনি ধারায় তদন্ত শুরু হয়েছে।

অভিযোগকারীদের দাবি, শ্লীলতাহানি ও মহিলার ওপর হামলার মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও মহিলা থানায় মামলা নথিভুক্ত না হওয়ায় প্রশ্ন উঠেছে। তাঁদের অভিযোগ, প্রভাবশালী মহলের চাপে পুলিশ প্রথমে অভিযোগ গ্রহণ করেনি।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top