News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফেরা রথযাত্রায় রাজ্যপালের আগমন, ধর্মনগরে নিরাপত্তা ও প্রস্তুতিতে জোর
Image

ফেরা রথযাত্রায় রাজ্যপালের আগমন, ধর্মনগরে নিরাপত্তা ও প্রস্তুতিতে জোর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ জুলাই: শুক্রবারের ফেরা রথযাত্রাকে কেন্দ্র করে ধর্মনগরে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। উৎসবে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর আগমনকে সামনে রেখে বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলা শাসকের দপ্তরের সম্মেলন কক্ষে প্রস্তুতি পর্যালোচনা বৈঠক এবং সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী, জেলাশাসক চান্দনী চন্দ্রান, মহকুমাশাসক দেবযানী চৌধুরী, মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা, ধর্মনগর পুরপরিষদের চেয়ারপার্সন মিতালি দাস সেনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

বৈঠকে রথযাত্রাকে ঘিরে নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা, স্বাস্থ্য পরিষেবা, অগ্নিনির্বাপণ ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উৎসব সুষ্ঠু, নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিধায়ক জহর চক্রবর্তী বলেন, রথযাত্রার দিনের অভিজ্ঞতার ভিত্তিতে এবার অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি ভক্ত ও দর্শনার্থীদের প্রশাসনের নির্দেশিকা মেনে শান্তিপূর্ণভাবে উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানান।

রাজ্যপালের আগমনকে কেন্দ্র করে ধর্মনগরে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। প্রশাসনের আশা, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশেই এবারের ফিরা রথযাত্রা সম্পন্ন হবে।

Releated Posts

সোনামুড়া নগর পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডে উন্নয়নকাজ নিয়ে বিতর্ক, তদন্তের দাবিতে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৩ জুলাই: সোনামুড়া নগর পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডে একটি সড়ক ও ড্রেন নির্মাণ প্রকল্পকে ঘিরে অনিয়মের…

ByByReshmi Debnath Jul 23, 2026

চিকিৎসকদের গাফিলতির অভিযোগে ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও আইনজীবীদের

কৈলাসহর, ২৩ জুলাই: ঊনকোটি জেলা আদালতের আইনজীবী বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন জেলার…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

জরাজীর্ণ মাটির ঘরে দিন কাটছে মালতী দেববর্মার, মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার অভিযোগ

আগরতলা, ২৩ জুলাই: জরাজীর্ণ মাটির কুঁড়েঘরেই দিন কাটছে মান্দাই ব্লকের ধনইপাড়া এলাকার বাসিন্দা মালতী দেববর্মা ও তাঁর পরিবারের।…

ByByReshmi Debnath Jul 23, 2026

তেলিয়ামুড়ায় বিজেপির সাংগঠনিক বৈঠক, এক দিবসীয় সফরে খোয়াই জেলা সভাপতি

তেলিয়ামুড়া, ২৩ জুলাই: ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির নির্দেশক্রমে এক দিবসীয় প্রবাস কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার তেলিয়ামুড়া বিধানসভা…

ByByReshmi Debnath Jul 23, 2026

Leave a Reply

Scroll to Top