News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দক্ষিণ ত্রিপুরায় মোবাইল পরিষেবার মানোন্নয়নের সুপারিশ করল ট্রাই
Image

দক্ষিণ ত্রিপুরায় মোবাইল পরিষেবার মানোন্নয়নের সুপারিশ করল ট্রাই

নয়াদিল্লি: ২৩ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলা ও সংলগ্ন এলাকায় বিভিন্ন টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থার (টি.এস.পি) মোবাইল নেটওয়ার্ক পরিষেবার মান যাচাই করে স্বাধীন ড্রাইভ টেস্ট  রিপোর্ট প্রকাশ করেছে ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই । বৃহস্পতিবার প্রকাশিত এই প্রতিবেদনে মে ২০২৬-এ পরিচালিত পরীক্ষার ভিত্তিতে ভয়েস ও ডেটা পরিষেবার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।

ট্রাই জানিয়েছে, সাধারণ টেলিকম গ্রাহকদের প্রকৃত পরিষেবার মান সম্পর্কে অবহিত করা এবং পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে পরিষেবার গুণগত মান আরও উন্নত করতে উৎসাহিত করাই এই ড্রাইভ টেস্টের মূল উদ্দেশ্য। পরীক্ষায় নেটওয়ার্ক কভারেজ, কল ড্রপ রেট, কল সেটআপ সাকসেস রেট, কল সেটআপের সময়, স্পিচ কোয়ালিটি, ডেটা ডাউনলোড ও আপলোডের গতি সহ একাধিক গুরুত্বপূর্ণ মানদণ্ড মূল্যায়ন করা হয়েছে। ১৩ থেকে ১৬ মে ২০২৬ পর্যন্ত ট্রাইয়ের কলকাতা আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে নিযুক্ত সংস্থার মাধ্যমে দক্ষিণ ত্রিপুরা জেলায়  মোট ২৪৪.২ কিলোমিটার সিটি ড্রাইভ, ৯টি হটস্পট এবং ১.৬ কিলোমিটার ওয়াক টেস্ট পরিচালিত হয়। পরীক্ষায় ২জি, ৩জি, ৪জি ও ৫জি নেটওয়ার্কে এয়ারটেল, বিএসএনএল, রিলায়েন্স জিও  এবং ভোডাফোন-আইডিয়া’র পরিষেবা মূল্যায়ন করা হয়। রিপোর্ট অনুযায়ী, ভয়েস পরিষেবার ক্ষেত্রে দুর্বল সিগন্যাল বা কভারেজ ঘাটতির নমুনা ছিল এয়ারটেলে ৬,২১৭টি (মোট ৩০,৭৫৪ নমুনার মধ্যে), বিএসএনএলে ১১,৮৫৪টি (২৮,৮০০-এর মধ্যে), জিওতে ৭,৫৯০টি (৩৫,৫২৭-এর মধ্যে) এবং ভিআই-তে ৮,৬২৭টি (১৯,৫৫৩-এর মধ্যে)।

কল ড্রপের ক্ষেত্রে এয়ারটেলে ২২১টি কলের মধ্যে ৯টি, বিএসএনএলে ১৭৬টির মধ্যে ২২টি, জিওতে ২৫৪টির মধ্যে ২টি এবং ভিআই-তে ১৪৮টির মধ্যে ২৪টি কল বিচ্ছিন্ন হয়েছে। তিন সেকেন্ডের বেশি সময় ধরে কলে নীরবতা দেখা গেছে এয়ারটেলে ২০১টি কলের মধ্যে ১৭টিতে, বিএসএনএলে ১৩১টির মধ্যে ২৪টিতে, জিওতে ২৪৪টির মধ্যে ২০টিতে এবং ভিআই-তে ৯৯টির মধ্যে ৬টিতে। ডেটা পরিষেবার ক্ষেত্রে গড় ডাউনলোড গতি ছিল এয়ারটেলে ৮৮.৬৭ এমবিপিএস, বিএসএনএলে ১০.৬৪ এমবিপিএস, জিওতে ৪৬.১১ এমবিপিএস এবং ভিআই-তে ৩৫.১৯ এমবিপিএস। অন্যদিকে আপলোড গতি ছিল এয়ারটেলে ১৭.৩২ এমবিপিএস, বিএসএনএলে ৩.২৫ এমবিপিএস, জিওতে ৩.৮৩ এমবিপিএস এবং ভিআই-তে ৬.৮৪ এমবিপিএস।

ড্রাইভ টেস্টের আওতায় রাজনগর, বিলোনিয়া, পাইখোলা, রাজাপুর, শান্তিরবাজার, বাইখোড়া, জোলাইবাড়ি, গার্দাং, ভূরাতলী, মনুবাজার, কালাছড়া, সাবরুম, বৈষ্ণবপুর, দক্ষিণ মনু বঙ্কুল ও মতাইসহ দক্ষিণ ত্রিপুরা জেলার বিস্তীর্ণ এলাকা অন্তর্ভুক্ত ছিল। এছাড়া বিলোনিয়া সাব পোস্ট অফিস থেকে বিলোনিয়ার পুরাতন মোটরস্ট্যান্ড পর্যন্ত, বিলোনিয়া জেলা আদালত,  জেলা হাসপাতাল, শান্তিরবাজার, বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ, জোলাইবাড়ি বিডিও অফিস, মুহুরীপুর আর এফ, সাবরুম মহকুমা হাসপাতাল, অতিরিক্ত জেলা ও সেসন জজের আদালত, তৃষ্ণা  অভয়ারণ্যসহ ৯টি গুরুত্বপূর্ণ স্থানে হটস্পট টেস্ট এবং সাব্রুম রেলস্টেশন ও বিলোনিয়া মহকুমা হাসপাতাল এলাকায় ওয়াক টেস্ট পরিচালিত হয়।ট্রাই জানিয়েছে, এই মূল্যায়নের ফলাফল সংশ্লিষ্ট টেলিকম সংস্থাগুলির কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

Releated Posts

কংগ্রেসের মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি নিয়ে বিজেপির পাল্টা প্রতিক্রিয়া, বিরোধীদের গঠনমূলক ভূমিকার আহ্বান সুনীত সরকারের

আগরতলা, ২৩ জুলাই: মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রদেশ বিজেপি মিডিয়া ইনচার্জ সুনীত…

ByByReshmi Debnath Jul 23, 2026

নারী নির্যাতনের প্রতিবাদে ডুকলিতে গণতান্ত্রিক নারী সমিতির মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই: রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির (এআইডিডব্লিউএ) ডুকলি মহকুমা…

ByByReshmi Debnath Jul 23, 2026

বকেয়া বিল পরিশোধসহ তিন দফা দাবিতে টিএসইসিএল-এর ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে ঠিকাদার সমিতির বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধসহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল)…

ByByReshmi Debnath Jul 23, 2026

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে কমলপুর-আমবাসা সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে উঠল আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৩ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা গ্রামীণ রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার কমলপুর-আমবাসা সড়ক অবরোধ…

ByByReshmi Debnath Jul 23, 2026

Leave a Reply

Scroll to Top