News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নীট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে কংগ্রেস : সুশান্ত
Image

নীট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে কংগ্রেস : সুশান্ত

আগরতলা, ২৩ জুলাই: নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশজুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পাশাপাশি, এই ইস্যুকে হাতিয়ার করে বিরোধীরা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে দেশ-বিদেশে কালিমালিপ্ত করার অপচেষ্টা চালাচ্ছে। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ তুললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন মন্ত্রী বলেন, নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে সামনে রেখে দিল্লিসহ দেশের বিভিন্ন প্রান্তে বিরোধী দলগুলি অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। তাঁর দাবি, এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলাই বিরোধীদের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, বিরোধীরা অতীতের ঘটনাগুলি ইচ্ছাকৃতভাবে ভুলে যাচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের আমলেও একাধিক দুর্নীতির ঘটনার পাশাপাশি বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। সেই সময় বহু ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করা যায়নি এবং আজও দেশের মানুষ প্রকৃত জবাব পাননি বলে দাবি করেন তিনি।

তাঁর অভিযোগ, কিছু বৈদেশিক শক্তির সহযোগিতায় কেন্দ্র সরকার ও শাসক দলকে অগণতান্ত্রিক পদ্ধতিতে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। তাঁর মতে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এই ধরনের প্রচার চালাচ্ছে বিরোধীরা বিশেষ করে কংগ্রেস।

তিনি বলেন, কেন্দ্র সরকার নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং বিষয়টি নিয়ে সংসদে বিরোধীদের সঙ্গে আলোচনার জন্যও প্রস্তুত রয়েছে। তা সত্ত্বেও বিরোধীরা আলোচনার পথে না গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন প্রচার চালিয়ে তাঁদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ফলে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত, কঠোর এবং আপসহীন বিচার নিশ্চিত করা সম্ভব হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, ছাত্রছাত্রীদের স্বপ্ন ও ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চাওয়া কোনও ব্যক্তি বা সংগঠনকে কোনওভাবেই ছাড় দেওয়া হবে না। তারপরও বিরোধীরা অস্থির পরিস্থিতি তৈরী করছে।

মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সরকার তদন্ত প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। যদি দেশে অরাজকতা পরিবেশ তৈরী করা হয় তাহলে তা কঠোর হাতে দমন করা হবে, বলে হুশিয়ারি দেন তিনি।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top