News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেহাল রাস্তা সংস্কারের দাবিতে কমলপুর-আমবাসা সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে উঠল আন্দোলন
Image

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে কমলপুর-আমবাসা সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে উঠল আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৩ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা গ্রামীণ রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার কমলপুর-আমবাসা সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন পশ্চিম হালহালী গ্রামের বাসিন্দারা। কমলপুর মহকুমার দুর্গা চৌমুহনী আর.ডি. ব্লকের অধীন হালহালী গ্রাম পঞ্চায়েতের পশ্চিম হালহালী এলাকার একাধিক রাস্তার বেহাল দশা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ প্রকাশ করে আসছিলেন স্থানীয়রা।

বৃহস্পতিবার সকালে নাকফুল এলাকায় কমলপুর-আমবাসা সড়ক অবরোধ করে আন্দোলনে বসেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কারের দাবি জানিয়েও কোনও স্থায়ী সমাধান না হওয়ায় বাধ্য হয়েই এই কর্মসূচি গ্রহণ করতে হয়েছে। বেহাল রাস্তার কারণে প্রতিদিন যাতায়াত, স্কুল-কলেজে যাওয়া এবং জরুরি পরিষেবা পেতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।

সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হালহালী গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সচিব এবং দুর্গা চৌমুহনী আর.ডি. ব্লকের পঞ্চায়েত অফিসার রসিক লাল চাকমা। তাঁরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ নেন। পরে অবরোধকারীরা আলোচনায় বসতে সম্মত হন। হালহালী কমিউনিটি হলে অনুষ্ঠিত বৈঠকে গ্রামবাসীদের দাবিগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে দুর্গা চৌমুহনী আর.ডি. ব্লকের পঞ্চায়েত অফিসার রসিক
লাল চাকমা জানান, আগামী সোমবার পঞ্চায়েতের একটি প্রতিনিধি দল পশ্চিম হালহালী গ্রাম পরিদর্শন করবে। পরিদর্শনের ভিত্তিতে রাস্তার সমস্যাগুলি চিহ্নিত করে পর্যায়ক্রমে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। প্রশাসনের এই আশ্বাসের পর গ্রামবাসীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। তবে দ্রুত প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানিয়ে স্থানীয়রা বলেন, দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top