News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির মিছিল থেকে সিপিআই(এম)-এর পার্টি অফিসে হামলার অভিযোগ, প্রতিবাদে বিলোনিয়ায় বিক্ষোভ ও থানায় অভিযোগ
Image

বিজেপির মিছিল থেকে সিপিআই(এম)-এর পার্টি অফিসে হামলার অভিযোগ, প্রতিবাদে বিলোনিয়ায় বিক্ষোভ ও থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: বিলোনিয়ায় বিজেপির একটি বিক্ষোভ মিছিল চলাকালীন সিপিআই(এম)-এর মহকুমা কার্যালয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ তুলে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাতেই বিক্ষোভ মিছিল করে বিলোনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সিপিআই(এম)।

সিপিআই(এম)-এর অভিযোগ, বুধবার বিজেপির ডাকা একটি বিক্ষোভ মিছিল বিলোনিয়া মহকুমা শাসকের দপ্তরের সামনে দিয়ে যাওয়ার সময় মিছিল থেকে দুই ব্যক্তি হঠাৎ সিপিআই(এম)-এর মহকুমা কার্যালয়ে ঢুকে পড়েন। সেখানে তারা অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং একটি কাঠের চেয়ার ভেঙে ফেলেন। এছাড়া পার্টি অফিস প্রাঙ্গণে রাখা একটি মোটরসাইকেল ফেলে দিয়ে ক্ষয়ক্ষতি করেন বলেও অভিযোগ করা হয়েছে।

দলীয় কর্মীরা বাধা দিতে এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে দাবি সিপিআই(এম)-এর। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দক্ষিণ জেলা কমিটি ও বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। পরে বিলোনিয়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি এক লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।

সিপিআই(এম)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগে সুজন সরকার নামে এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। অপর অভিযুক্তের পরিচয় এখনও জানা যায়নি। দলের দাবি, সুজন সরকারকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে অন্য অভিযুক্তের পরিচয়ও সামনে আসবে।
ঘটনার পর সিপিআই(এম) নেতৃত্ব রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের অভিযোগ, বিরোধী রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার ঘটনা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

এদিনের বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআই(এম)-এর দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, রাজ্য কমিটির সদস্য বাসুদেব মজুমদার, বিধায়ক দীপঙ্কর সেন, বিধায়ক অশোক মিত্র, বিলোনিয়া মহকুমা সম্পাদক বিজয় তিলক-সহ দলের অন্যান্য নেতারা।

——

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top