News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডিজিপির মৃত্যুকে ঘিরে শাসককে প্রশ্নবাণে বিদ্ধ করলেন বিরোধী দলনেতা
Image

ডিজিপির মৃত্যুকে ঘিরে শাসককে প্রশ্নবাণে বিদ্ধ করলেন বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কী পরিস্থিতির কারণে একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন, সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করা অত্যন্ত জরুরি।

জিতেন্দ্র চৌধুরীর দাবি, গত আট বছরে রাজ্যে যে রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি তৈরি হয়েছে, ডিজিপির মৃত্যুর ঘটনাকে সেই প্রেক্ষাপট থেকে আলাদা করে দেখা যায় না। তাঁর অভিযোগ, এই সময়ে রাজ্যের মানুষের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়েছে এবং আইনের শাসন দুর্বল হয়েছে।

বিরোধী দলনেতা বলেন, সাধারণ মানুষ বিভিন্নভাবে নিজেদের অসন্তোষ প্রকাশ করতে পারলেও প্রশাসনের শৃঙ্খলাবদ্ধ পদে থাকা কর্মকর্তাদের পক্ষে তা সম্ভব হয় না। তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে কয়েকটি ঘটনা নিয়ে তাঁর ব্যক্তিগতভাবে ডিজিপির সঙ্গে কথা হয়েছিল এবং তখন তিনি অনুরাগ ধ্যানকরকে মানসিকভাবে ব্যথিত ও অস্বস্তিকর পরিস্থিতিতে থাকতে দেখেছেন। তবে এই বিষয়টির সঙ্গে মৃত্যুর ঘটনার কোনও সম্পর্ক রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তেই স্পষ্ট হওয়া উচিত বলে মত প্রকাশ করেন তিনি।

এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ত্রিপুরা হাইকোর্টের একজন বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানান জিতেন্দ্র চৌধুরী। তাঁর বক্তব্য, রাজ্য সরকার যদি বিষয়টি নিয়ে আন্তরিক হয়, তাহলে এমন তদন্তে আপত্তি থাকার কথা নয়। কেন এই ঘটনা হবে? ভারতীয় জনতা পার্টি এবং তার সরকার থেকে শুরু করে মুখ্যমন্ত্রী আজ প্রশ্নবিদ্ধ। প্রত্যেকটা মানুষ আঙ্গুল তুলছে।.

এদিকে, সিবিআই তদন্তের বিষয়ে আস্থা প্রকাশ না করে বিরোধী দলনেতা বলেন, বর্তমানে সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে তাঁদের দলের আস্থা নেই। তাঁর অভিযোগ, তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও তিনি বলেন, একজন রাজ্য পুলিশের মহাপরিচালকের মৃত্যুকে ঘিরে স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রশ্ন উঠছে। এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন, যাতে প্রকৃত সত্য সামনে আসে।

Releated Posts

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026

হেরোইন মামলায় স্বামী-স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

উদয়পুর, ১০ আগস্ট: হেরোইন পাচার ও মাদক সংক্রান্ত মামলায় স্বামী-স্ত্রীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল উদয়পুরের অতিরিক্ত…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top