News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি মুখ্যমন্ত্রী মানিক সাহার, দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি
Image

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি মুখ্যমন্ত্রী মানিক সাহার, দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: বর্ষাকালে ত্রিপুরার জাতীয় সড়কগুলির বেহাল অবস্থা এবং সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। শুক্রবার তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির কাছে একটি চিঠি পাঠিয়ে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, রাজ্যের প্রধান দুটি জাতীয় সড়ক এনএইচ-০৮ (চুড়াইবাড়ি–আগরতলা) এবং এনএইচ-২০৮, পাশাপাশি এনএইচ-১০৮ বি (কুমারঘাট–কৈলাশহর–কমলপুর–খোয়াই–আগরতলা)-এর বিভিন্ন অংশের বেহাল অবস্থা বর্ষাকালে সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি করছে। এর ফলে দৈনন্দিন যাতায়াত, পণ্য পরিবহণ এবং জরুরি পরিষেবাও ব্যাহত হচ্ছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন।

মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন, ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড -এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল অবিলম্বে ত্রিপুরায় পাঠিয়ে জাতীয় সড়কগুলির বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করা হোক এবং এনএইচ-০৮, এনএইচ-২০৮ ও এনএইচ-১০৮ বি-কে দ্রুত চলাচলযোগ্য অবস্থায় রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হোক।

চিঠিতে তিনি আরও আবেদন জানান, এনএইচআইডিসিএল-এর ম্যানেজিং ডিরেক্টরকে নির্দেশ দেওয়া হোক যাতে তিনি ত্রিপুরার ক্ষেত্রপর্যায়ের আধিকারিকদের সঙ্গে নিয়মিতভাবে নির্মাণ ও মেরামতের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেন।

রাজ্যের গুরুত্বপূর্ণ সড়কগুলির উন্নয়ন ও সংস্কার দ্রুত সম্পন্ন হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে এবং রাজ্যের যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে বলেও মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে উল্লেখ করেছেন।

Releated Posts

সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর প্রথমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে বিপ্লব দেব, নেতৃত্বের সঙ্গে বৈঠক

আগরতলা, ৩১ আগস্ট: বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো প্রদেশ বিজেপি কার্যালয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে…

ByByReshmi Debnath Aug 31, 2026

মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট: গত তিনটি অর্থবছরে রাজ্যের বিভিন্ন পুলিশ স্টেশনে মোট ৭টি মহিলা হেল্প ডেস্ক চালু…

ByByReshmi Debnath Aug 31, 2026

ত্রিপুরায় ২৮ সেপ্টেম্বর টিটিএএডিসির ভিলেজ কমিটি নির্বাচন, গণনা ৫ অক্টোবর

আগরতলা, ৩১ আগস্ট: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ২৮ সেপ্টেম্বর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল-এর অধীন…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

প্রাক্তন ডিজিপির ‘সুইসাইড নোট’ লোপাটের অভিযোগ, তথ্য গোপনের অপরাধে মুখ্যমন্ত্রীকে বহিষ্কারের দাবি সুদীপ রায় বর্মনের

আগরতলা, ৩১ আগস্ট: প্রাক্তন ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্য তৈরি হয়েছে। এবার ডিজিপির…

ByByReshmi Debnath Aug 31, 2026
Scroll to Top