News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যতনবাড়িতে যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ; তদন্তে পুলিশ
Image

যতনবাড়িতে যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: গোমতী জেলার করবুক মহকুমার যতনবাড়ি এলাকার ঈশ্বরটিলায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম প্রদীপ দাস(৩৩)। ঘটনাকে ঘিরে মৃতের বাবা সুকুমার দাসের বিরুদ্ধে পুত্রবধূকে জোরপূর্বক যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগের সত্যতা এখনও পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, প্রদীপ দাসের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর শ্বশুর সুকুমার দাস জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করতেন। অভিযোগ আরও, ওই নারী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা।

স্থানীয়দের একাংশের দাবি, বিষয়টি জানতে পেরে প্রদীপ দাস মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠেছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের পরই স্পষ্ট হবে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, ক্ষুব্ধ জনতার একাংশ সুকুমার দাসকে মারধর ও অপদস্থ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে নতুনবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুকুমার দাসকে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির সব দিক গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। যুবকের মৃত্যুর প্রকৃত কারণ, আত্মহত্যার অভিযোগ, পুত্রবধূর ওপর যৌন নির্যাতনের অভিযোগ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যে এসআইআর শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর: মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে আগামী ৫ সেপ্টেম্বর…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top