News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাদল শীলের শহিদ দিবসের কর্মসূচি ঘিরে চোত্তাখলায় উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে থমকে মিছিল
Image

বাদল শীলের শহিদ দিবসের কর্মসূচি ঘিরে চোত্তাখলায় উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে থমকে মিছিল

বিলোনিয়া, ১৫ জুলাই: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার চোত্তাখলায় বুধবার সিপিআই(এম)-এর উদ্যোগে বাদল শীলের শহিদ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। কর্মসূচি শুরুর কিছুক্ষণ পরই একদল ব্যক্তি কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে পুলিশ মিছিল মাঝপথেই আটকে দেয়।
সিপিআই(এম)-এর দাবি, পুলিশ প্রশাসনকে পূর্বেই জানিয়ে শহিদ দিবসের কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কিন্তু মিছিল এগিয়ে আসতেই একদল বিক্ষোভকারী কালো পতাকা প্রদর্শন করে কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মিছিলকে সামনে এগোতে দেয়নি।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন বিধায়ক সুধন দাসসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত পিআরবাড়ি থানার ওসি, বিলোনিয়া থানার ওসি, মহকুমা পুলিশ আধিকারিক এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। অন্যদিকে, প্রাক্তন বিধায়ক সুধন দাস অভিযোগ করেন, পুলিশ বিক্ষোভকারীদের সরাতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, পুলিশ যদি রাস্তা পরিষ্কার করতে না পারে, তাহলে তাদের সরে দাঁড়ানো উচিত।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, প্রতিবছরই বাদল শীলের শহিদ দিবসের কর্মসূচিতে বাধা দেওয়া হয়। তাই এ বছর কর্মসূচির আগে রাজ্যের পুলিশ মহাপরিচালকের কাছে নিরাপত্তার আবেদন করা হয়েছিল। তাঁর দাবি, পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও কর্মসূচি চলাকালীন বিক্ষোভকারীরা বাধা সৃষ্টি করে।

তিনি আরও অভিযোগ করেন, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং গণতান্ত্রিক কর্মসূচি পালনেও বাধার মুখে পড়তে হচ্ছে বিরোধীদের। রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

Releated Posts

শিক্ষক নিয়োগে ‘টেট’ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ১৫ জুলাই: রাজ্যে শিক্ষক নিয়োগে টেট  বাধ্যতামূলক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার…

ByByReshmi Debnath Jul 16, 2026

রথযাত্রার আগে জগন্নাথ জিউ মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন জেলা শাসক ও পুলিশ সুপার

আগরতলা, ১৫ জুলাই: রাত পোহালেই রথযাত্রা। উৎসবকে ঘিরে ইতিমধ্যেই সেজে উঠেছে রাজধানী আগরতলা। রথযাত্রা যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে…

ByByReshmi Debnath Jul 16, 2026

বিজেপির কর্মীরা অনাথ নয়, আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে কড়া হুঁশিয়ারি প্রতিমা ভৌমিকের

আগরতলা, ১৫ জুলাই: রাজনৈতিক হিংসার অভিযোগকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের রাজনৈতিক মহল। বুধবার আগরতলার জিবি…

ByByReshmi Debnath Jul 15, 2026

মাত্র তিনজন শিক্ষকেই চলছে স্কুল, শিক্ষক সংকটে ব্যাহত পঠনপাঠন

আগরতলা, ১৫ জুলাই: কমলাসাগর বিধানসভা এলাকার হরিশনগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষাদান।…

ByByReshmi Debnath Jul 15, 2026

Leave a Reply

Scroll to Top