News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা পুলিশের বড় রদবদল, ৭ থানার ওসি-সহ ১২ আধিকারিকের বদলি
Image

ত্রিপুরা পুলিশের বড় রদবদল, ৭ থানার ওসি-সহ ১২ আধিকারিকের বদলি

আগরতলা, ১৫ জুলাই: থানা স্তরে বড় ধরনের রদবদল করল ত্রিপুরা পুলিশ। আজ ত্রিপুরা পুলিশ সদর দপ্তরের এক নির্দেশিকায় রাজ্যের ১২ জন পুলিশ আধিকারিককে অবিলম্বে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন সাতটি থানার অফিসার-ইন-চার্জ (ওসি)।

পুলিশ সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী, বিলোনিয়া থানার ওসি ইন্সপেক্টর সঞ্জিত সেনকে বদলি করে পশ্চিম আগরতলা থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিম আগরতলা থানার ওসি ইন্সপেক্টর রানা চট্টোপাধ্যায়কে আমতলী থানার ওসি পদে পাঠানো হয়েছে।

খোয়াই থানা থেকে ইন্সপেক্টর কৃষ্ণধন সরকারকে পূর্ব আগরতলা থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে। আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাসকে বদলি করে এনসিসি থানার ওসি করা হয়েছে।

বাইখোড়া থানা থেকে ইন্সপেক্টর বিষ্ণু চন্দ্র দাসকে শ্রীনগর থানার ওসি হিসেবে পাঠানো হয়েছে। পশ্চিম জেলার দায়িত্বে থাকা ইন্সপেক্টর সুবিমল বর্মনকে বেলোনিয়া থানার ওসি করা হয়েছে।

এছাড়াও শ্রীনগর থানা থেকে ইন্সপেক্টর অরুণোদয় দাসকে বাইখোড়া থানায় এবং এনসিসি থানা থেকে ইন্সপেক্টর প্রজিত মালাকারকে খোয়াই থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এই নির্দেশিকায় চারজন মহিলা পুলিশ আধিকারিকের বদলির কথাও উল্লেখ রয়েছে। মহিলা ইন্সপেক্টর শিপ্রা বালা চন্দাকে দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে টিপিসিবি-তে বদলি করা হয়েছে। অন্যদিকে মহিলা ইন্সপেক্টর মুন্না মজুমদারকে পশ্চিম আগরতলা মহিলা থানা থেকে দক্ষিণ ত্রিপুরা জেলায় পাঠানো হয়েছে।

মহিলা সাব-ইন্সপেক্টর মৌসুমি দত্তকে টিপিসিবি থেকে বিশালগড় মহিলা থানায় এবং মহিলা সাব-ইন্সপেক্টর রিপিতা ভট্টাচার্যকে বিশালগড় মহিলা থানা থেকে পশ্চিম আগরতলা মহিলা থানায় বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

Releated Posts

রোগী স্বার্থে জিবি হাসপাতালে একাধিক সিদ্ধান্ত, নিরাপত্তা ও পরিষেবায় বাড়ছে নজরদারি

আগরতলা, ১৫ জুলাই: ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা আগরতলার জিবি হাসপাতালে আকস্মিক পরিদর্শন করার একদিন…

ByByTaniya Chakraborty Jul 15, 2026

জনগণের স্বার্থ সম্বলিত একাধিক দাবিতে সিআইটিইউ বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৫ জুলাই: শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে বুধবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল ও…

ByByReshmi Debnath Jul 15, 2026

সরকারি নির্দেশিকা যেন কলাপাতা, বড়দোয়ালী বিদ্যুৎ নিগমের বিল সেকশনে ভোগান্তির অভিযোগ

আগরতলা, ১৫ জুলাই: সরকারি নির্দেশিকা অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে সরকারি দপ্তরের কাজ শুরু হওয়ার কথা। কিন্তু বাস্তবে…

ByByTaniya Chakraborty Jul 15, 2026

মণিপুরে জঙ্গিবিরোধী অভিযানে বাধা দিতে সেনাপতিতে অসম রাইফেলস শিবিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইম্ফল, ১৫ জুলাই (আইএএনএস) : মণিপুরের সেনাপতি শহরে জঙ্গিবিরোধী নিরাপত্তা অভিযানে বাধা দিতে এক উচ্ছৃঙ্খল জনতা অসম রাইফেলসের…

ByBySandeep Biswas Jul 15, 2026

আগামী তিন দিন ত্রিপুরায় ভারী বৃষ্টির সতর্কতা, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

আগরতলা, ১৪ জুলাই: আগামী তিন দিন ত্রিপুরার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর…

ByByReshmi Debnath Jul 14, 2026

হরমুজ প্রণালীতে ২০% টোলের প্রস্তাব থেকে সরে এলেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৪ জুলাই : হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের পণ্যের ওপর ২০ শতাংশ টোল আরোপের প্রস্তাব থেকে সরে…

ByBySandeep Biswas Jul 14, 2026

প্রধানমন্ত্রীর ভিশন অনুসরণ করে সরকার উন্নয়ন এজেন্ডায় কাজ করছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুলাই: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ত্রিপুরা সরকার রাজ্য ও জনগণের উন্নয়ন ও…

ByByReshmi Debnath Jul 14, 2026

তিনি বিশ্বের সেরা আইনজীবীদের নিয়ে আসুন: শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে স্বাগত জানাল বাংলাদেশ

ঢাকা, ১৪ জুলাই : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার প্রধান…

ByBySandeep Biswas Jul 14, 2026

সড়ক দুর্ঘটনা রোধে ব্যতিক্রমী উদ্যোগ, রাজ্যের সবস্তরের চালকদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

আগরতলা, ১৪ জুলাই: সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজ্যের সকল সরকারি ও বেসরকারি…

ByByReshmi Debnath Jul 14, 2026

Leave a Reply

Scroll to Top