News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইলেকট্রিক স্কুটি কিনে পরিবেশ রক্ষার বার্তা দিলেন আগরতলার মেয়র
Image

ইলেকট্রিক স্কুটি কিনে পরিবেশ রক্ষার বার্তা দিলেন আগরতলার মেয়র

আগরতলা, ১৫ জুলাই : পরিবেশ সংরক্ষণ, জ্বালানি সাশ্রয় এবং বিকল্প শক্তির ব্যবহারকে উৎসাহিত করতে নতুন উদ্যোগ নিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। তিনি একটি পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটি ক্রয় করেছেন এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচিতে এই স্কুটি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় মেয়র দীপক মজুমদার বলেন, বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে পেট্রোল ও ডিজেলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও ভারতে এখনও তেমন কোনও জ্বালানি সংকট দেখা দেয়নি, তবুও ভবিষ্যতের কথা মাথায় রেখে এখন থেকেই পরিবেশবান্ধব ও বিকল্প জ্বালানিনির্ভর যানবাহনের ব্যবহার বাড়ানো জরুরি।

তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার আহ্বানেই তিনি ইলেকট্রিক স্কুটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। পরিবেশ দূষণ কমানো, জ্বালানি সাশ্রয় এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ বলে উল্লেখ করেন তিনি।

মেয়রের এই পদক্ষেপকে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন অনেকেই। তাঁদের মতে, জনপ্রতিনিধিদের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যেও ইলেকট্রিক যানবাহন ব্যবহারে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Releated Posts

পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ২৯ আগস্ট: পকসো আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ধর্মনগরের বিশেষ বিচারকের…

ByByNews Desk Aug 29, 2026

বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের পছন্দের শিল্পকলাকে একীভূত করে নতুন পাঠ্যক্রম তৈরী করা উচিৎ: রাজ্যপাল

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরামর্শ দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলি যেন তাদের বিদ্যমান গতানুগতিক পাঠ্যক্রমের সাথে…

ByByNews Desk Aug 29, 2026

ধ্যানচাঁদের জন্মদিনে বিলোনিয়ায় জাতীয় ক্রীড়া দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: ভারতীয় হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে শনিবার বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস…

ByByNews Desk Aug 29, 2026

৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের সমর্থনে খোয়াই ও সিপাহীজলায় গাড়ি র‍্যালি

চড়িলাম, ২৯ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এনএলএফটি-র…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top