News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির কর্মীরা অনাথ নয়, আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে কড়া হুঁশিয়ারি প্রতিমা ভৌমিকের
Image

বিজেপির কর্মীরা অনাথ নয়, আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে কড়া হুঁশিয়ারি প্রতিমা ভৌমিকের

আগরতলা, ১৫ জুলাই: রাজনৈতিক হিংসার অভিযোগকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের রাজনৈতিক মহল। বুধবার আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক আহত বিজেপি কর্মীর সঙ্গে দেখা করে  তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিক। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানোর পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জিবি হাসপাতালে আহত কর্মীর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিমা ভৌমিক জানান, গত ৮ জুলাই আগরতলার প্রতাপগড়ের ২৬ নম্বর ওয়ার্ডের এক বিজেপি সমর্থক অটোচালকের ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়। তাঁর অভিযোগ, হামলার ঘটনায় এলাকার এক সিপিআই(এম) কর্মী জড়িত। গুরুতর আহত ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিমা ভৌমিক বলেন, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে একজন সাধারণ অটোচালকের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এদিন দলীয় কর্মীদের উদ্দেশে প্রতিমা ভৌমিক বলেন, “বিজেপির কার্যকর্তারা অনাথ নন। তাঁদের পাশে তাঁদের দিদি প্রতিমা ভৌমিক রয়েছেন।” তিনি কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক শক্তি আরও মজবুত করার আহ্বান জানান।

Releated Posts

পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ২৯ আগস্ট: পকসো আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ধর্মনগরের বিশেষ বিচারকের…

ByByNews Desk Aug 29, 2026

বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের পছন্দের শিল্পকলাকে একীভূত করে নতুন পাঠ্যক্রম তৈরী করা উচিৎ: রাজ্যপাল

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরামর্শ দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলি যেন তাদের বিদ্যমান গতানুগতিক পাঠ্যক্রমের সাথে…

ByByNews Desk Aug 29, 2026

ধ্যানচাঁদের জন্মদিনে বিলোনিয়ায় জাতীয় ক্রীড়া দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: ভারতীয় হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে শনিবার বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস…

ByByNews Desk Aug 29, 2026

৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের সমর্থনে খোয়াই ও সিপাহীজলায় গাড়ি র‍্যালি

চড়িলাম, ২৯ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এনএলএফটি-র…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top