News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনগণের স্বার্থ সম্বলিত একাধিক দাবিতে সিআইটিইউ বিক্ষোভ মিছিল
Image

জনগণের স্বার্থ সম্বলিত একাধিক দাবিতে সিআইটিইউ বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৫ জুলাই: শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে বুধবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিটু)-এর সদর মহকুমা কমিটি।

মিছিলে অংশগ্রহণকারী সিটুর নেতা-কর্মীরা শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড বাতিল, বিদ্যুতের বিল কমানো, স্মার্ট মিটার প্রত্যাহার, ‘জি রাম জি’ প্রকল্প বাতিল করে পূর্বের ১০০ দিনের কাজ (রেগা) প্রকল্প চালু রাখা এবং শ্রমিকদের জন্য দৈনিক ৭০০ টাকা মজুরি নির্ধারণের দাবি জানান।

এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং শহরের বিভিন্ন এলাকার দীর্ঘদিনের বেহাল ও অকেজো রাস্তা দ্রুত সংস্কারের দাবিও তোলা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, মূল্যবৃদ্ধি, বিদ্যুতের বাড়তি বিল এবং কর্মসংস্থানের সংকটের কারণে সাধারণ মানুষ ও শ্রমজীবী শ্রেণি চরম দুর্ভোগের মুখে পড়েছেন। তাই অবিলম্বে জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সিটুর নেতারা বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় তাদের আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

Releated Posts

নেপালে উদ্ধার আরও ৪ ভারতীয়, এখনও নিখোঁজ ২৮৭ জন: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালের রসুয়া জেলার একটি জলবিদ্যুৎ প্রকল্প থেকে শনিবার আরও চার ভারতীয় নাগরিককে উদ্ধার করা…

ByBySandeep Biswas Aug 29, 2026

ত্রিপুবাকে ক্রীড়া ক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার বদ্ধপরিকর : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ আগস্ট: রাজ্যের ক্রীড়া পরিকাঠামোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের উপযুক্ত প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও আর্থিক…

ByByNews Desk Aug 29, 2026

চিনি সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, রেশনে মাথাপিছু ৫০০ গ্রাম চিনি দেওয়ার দাবি

আগরতলা, ২৯ আগস্ট: দেশজুড়ে চিনি সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে দায়ী করে সরব হল…

ByByNews Desk Aug 29, 2026

সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেবকে আগামীকাল সংবর্ধনা, প্রস্তুতিতে প্রদেশ বিজেপি

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেবকে ভারতীয় জনতা পার্টির…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top