News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গুয়াহাটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ খোয়াইয়ের ব্যবসায়ী, থানায় নিখোঁজ ডায়েরি
Image

গুয়াহাটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ খোয়াইয়ের ব্যবসায়ী, থানায় নিখোঁজ ডায়েরি

আগরতলা, ১৫ জুলাই:  চিকিৎসার জন্য আসামের গুয়াহাটি গিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন খোয়াইয়ের এক ব্যবসায়ী। নিখোঁজ ব্যক্তির নাম মিলন গোপ। তাঁর বাড়ি খোয়াই থানার ঘোষপাড়া এলাকায়। ঘটনার পর থেকে উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার। স্বামীর কোনো সন্ধান না পেয়ে বুধবার খোয়াই থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন তাঁর স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, ভাগ্নির চিকিৎসার জন্য মিলন গোপ গুয়াহাটি গিয়েছিলেন। সেখানে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, চিকিৎসাধীন অবস্থাতেই তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যান এবং এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্ত্রীর দাবি, মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর থেকেই মিলন গোপ স্বাভাবিক মানসিক অবস্থায় ছিলেন না। এমনকি তিনি নিজের পরিচয় ও বাড়ির ঠিকানাও ঠিকভাবে বলতে পারছিলেন না। এছাড়া নিখোঁজ হওয়ার সময় তাঁর সঙ্গে ব্যক্তিগত মোবাইল ফোনটিও ছিল না।
পরিবারের দাবি, পরবর্তীতে গুয়াহাটিতে কিছু সহৃদয় ব্যক্তি তাঁকে খুঁজে পেয়ে ত্রিপুরাগামী একটি ট্রেনে তুলে দেন। কিন্তু ট্রেনটি আসামের লামডিং স্টেশনে পৌঁছালে তিনি নেমে যান। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান মেলেনি।

দীর্ঘ খোঁজাখুঁজির পরও স্বামীর হদিশ না পেয়ে অবশেষে খোয়াই থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন তাঁর স্ত্রী। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ যদি মিলন গোপের সন্ধান পান বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।

Releated Posts

মাত্র তিনজন শিক্ষকেই চলছে স্কুল, শিক্ষক সংকটে ব্যাহত পঠনপাঠন

আগরতলা, ১৫ জুলাই: কমলাসাগর বিধানসভা এলাকার হরিশনগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষাদান।…

ByByReshmi Debnath Jul 15, 2026

মারুতি ইকো গাড়িতে ফেলে আসা ব্যাগ উদ্ধার না হওয়ায় থানায় অভিযোগ, গুরুত্বপূর্ণ নথি হারিয়ে উদ্বেগে মালিক

আগরতলা, ১৫ জুলাই: উদয়পুর থেকে আগরতলা আসার পথে একটি মারুতি ইকো গাড়িতে ফেলে আসা গুরুত্বপূর্ণ নথিপত্রভর্তি ব্যাগ এখনও…

ByByReshmi Debnath Jul 15, 2026

খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন জনজাতি হোস্টেলে খাবারের অনিয়মের অভিযোগ, পরিকাঠামো উন্নয়নের দাবিতে এসএফআই-এর ডেপুটেশন

আগরতলা, ১৫ জুলাই: খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের জনজাতি হোস্টেলে খাবারের মান ও পরিমাণ নিয়ে অভিযোগ এবং বিদ্যালয়ের বিভিন্ন…

ByByReshmi Debnath Jul 15, 2026

কদমতলা বাজারে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৫ জুলাই : উত্তর ত্রিপুরার কদমতলা থানা এলাকায় একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Jul 15, 2026

Leave a Reply

Scroll to Top