News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমাকে ক্ষমা করে দিও’—চিঠি রেখে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার
Image

আমাকে ক্ষমা করে দিও’—চিঠি রেখে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার

আগরতলা, ১৫ জুলাই:  পরিবারের সদস্যদের উদ্দেশে একটি আবেগঘন চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ এক গৃহবধূ। ঘটনাকে কেন্দ্র করে পরিবার ও এলাকায় চরম উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। আত্মীয়-স্বজন, পরিচিতজন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ চালিয়েও এখনও পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।

পরিবার সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে ওই গৃহবধূ একটি হাতে লেখা চিঠি রেখে যান। চিঠিতে তিনি পরিবারের সকল সদস্যের কাছে ক্ষমা প্রার্থনা করার পাশাপাশি তাঁদের সুখ, শান্তি ও সুস্থতা কামনা করেছেন। এছাড়া স্বামী, মা, ভাই এবং অন্যান্য ঘনিষ্ঠজনদের উদ্দেশে আবেগপূর্ণ কিছু বার্তাও লিখে গেছেন।

পরিবারের দাবি, কাউকে কিছু না জানিয়েই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে বাড়িতে রাখা চিঠিটি উদ্ধার হওয়ার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে তাঁর খোঁজ শুরু করেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাঁর অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
কী কারণে তিনি বাড়ি ছেড়ে চলে গেছেন, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা গভীর উদ্বেগে রয়েছেন। প্রয়োজনে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। পুলিশকে বিষয়টি জানানো হলে ঘটনার তদন্ত শুরু করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে পরিবারের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে, কেউ যদি ওই গৃহবধূর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিকটস্থ থানায় অথবা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য।

Releated Posts

আমতলীতে ৪ বছরের শিশুকে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

আগরতলা , ১৫ জুলাই: আমতলী থানার কাঁঠালতলী এলাকায় চার বছরের এক শিশু কন্যা ও তার মায়ের সঙ্গে অশালীন…

ByByReshmi Debnath Jul 15, 2026

ইলেকট্রিক স্কুটি কিনে পরিবেশ রক্ষার বার্তা দিলেন আগরতলার মেয়র

আগরতলা, ১৫ জুলাই : পরিবেশ সংরক্ষণ, জ্বালানি সাশ্রয় এবং বিকল্প শক্তির ব্যবহারকে উৎসাহিত করতে নতুন উদ্যোগ নিলেন আগরতলা…

ByByTaniya Chakraborty Jul 15, 2026

রাবার বাগানে অজানা রোগের প্রাদুর্ভাব, শঙ্কায় বামুটিয়ার রাবার চাষীরা

আগরতলা, ১৫ জুলাই : বামুটিয়া বিধানসভার অন্তর্গত উত্তর বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন জলিলপুর এলাকায় রাবার বাগানে অজানা রোগের…

ByByTaniya Chakraborty Jul 15, 2026

শান্তিরবাজারের ১০ নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী

শান্তিরবাজার, ১৫ জুলাই : দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার পুর পরিষদের ১০ নম্বর ওয়ার্ডের দয়াল জি পল্লীর বেহাল রাস্তা নিয়ে…

ByByTaniya Chakraborty Jul 15, 2026

হাইকোর্টের নির্দেশে ভাঙা হলো বিতর্কিত বাড়ির অংশ, মঠ চৌমুনীতে চাঞ্চল্য

আগরতলা, ১৫ জুলাই: দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিবাদের জেরেরাজধানীর মঠ চৌমুহনী এলাকায় হাইকোর্টের নির্দেশে একটি বিতর্কিত নির্মাণের…

ByByTaniya Chakraborty Jul 15, 2026

সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে বিধানসভার কমিটির বৈঠক, ১২ আগস্ট গণ্ডাতুইসা সফরের সিদ্ধান্ত

আগরতলা, ১৪ জুলাই: ত্রিপুরা বিধানসভার ‘কমিটি অন গভর্নমেন্ট অ্যাসুরেন্সেস’ (সরকারি প্রতিশ্রুতি সংক্রান্ত কমিটি)-এর এক গুরুত্বপূর্ণ বৈঠক মঙ্গলবার বিধানসভা…

ByByReshmi Debnath Jul 15, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পদক্ষেপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই: হাসপাতালের সামগ্রিক স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে এবং পরিকাঠামোগত মান উন্নয়নের লক্ষ্যে আজ স্বাস্থ্য…

ByByReshmi Debnath Jul 14, 2026

আগরতলায় ১৬ জুলাই শুরু হচ্ছে ইসকনের রথযাত্রা, উদ্বোধন করবেন রাজ্যপাল

আগরতলা, ১৪ জুলাই: আগামী ১৬ জুলাই, বৃহস্পতিবার দুপুর ৩টায় আগরতলার আশ্রম চৌমুহনীস্থিত ইসকন হরেকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ থেকে ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Jul 14, 2026

পশ্চিম ত্রিপুরায় জনগণনা ২০২৭ উপলক্ষ্যে জেলা স্তরের কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই: জনগণনা ২০২৭ উপলক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের অফিসের…

ByByReshmi Debnath Jul 14, 2026

Leave a Reply

Scroll to Top