News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রোগীদের সমস্যা, জিবি হাসপাতালের সমস্ত সমস্যা শীঘ্রই সমাধান করা হবে: মুখ্যমন্ত্রী
Image

রোগীদের সমস্যা, জিবি হাসপাতালের সমস্ত সমস্যা শীঘ্রই সমাধান করা হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুলাই: জিবি হাসপাতালে রোগীদের সমস্যা এবং হাসপাতালের সমস্ত সমস্যা শীঘ্রই সমাধান করা হবে। জিবির সমস্ত বিভাগ পরিদর্শন করা হবে। সমস্যাগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রাজ্যের অন্যতম প্রধান রেফারেল হাসপাতাল জিবি পরিদর্শন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে বিশেষ করে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বর্তমান সরকার। সকলের কাছে স্বাস্থ্য পরিষেবার সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। দায়িত্ব গ্রহণ করেই রাজ্যের সমস্ত হাসপাতালগুলির পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। সেই মর্মে স্বাস্থ্য দপ্তর ও আধিকারিকদের সময়ে সময়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে যাচ্ছেন তিনি। এই অবস্থায় আজ ফের একবার আচমকা জিবি হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। জিবি রাজ্যের অন্যতম রেফারেল ও বৃহত্তম হাসপাতাল। এটি ত্রিপুরার অন্যতম মেডিকেল কলেজ হাসপাতালও।

এদিন হাসপাতাল পরিদর্শন করে সংবাদ মাধ্যমের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। তিনি বলেন, জিবি রাজ্যের অন্যতম প্রধান হাসপাতাল। রাজ্যের মানুষ চিকিৎসা পরিষেবার জন্য এখানে আসেন। রোগীদের ভিড় বরাবরই এখানে থাকে। আজ এখানে বিভিন্ন জায়গা ঘুরে দেখি। কোথাও কোন সমস্যা রয়েছে কিনা সেবিষয়ে খোঁজ নিই। আমি পরিকাঠামো, রক্ষণাবেক্ষণ, চিকিৎসকদের উপলব্ধতা, সহযোগী স্টাফ এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে তথ্য নিয়েছি। যেখানেই পুনরুদ্ধার বা মেরামতের প্রয়োজন ছিল আমি সচিবকে নির্দেশ দিয়েছি এবং তাকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণের জন্য বলেছি। সেই সঙ্গে রোগীদের সমস্যা সমাধান করতে বলা হয়েছে। এসব বিষয় যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা সেসব খতিয়ে দেখতে আমি আবারও আসবো।

ডাঃ সাহা বলেন, তিনি আইজিএম এবং জিবি হাসপাতালে কাজ করা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে বৈঠক করবেন এবং সমস্ত সমস্যার সমাধান করবেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে সমস্ত সমস্যার সমাধান হয়েছে কিনা। আমরা সিভিল হাসপাতাল উদ্বোধন করেছি এবং আমরা এখানে জিবিতেও এটা বাস্তবায়নের পরিকল্পনা করছি। আমরা এটা নিয়ে চিন্তাভাবনা করছি। জিবির পরিকাঠামো শক্তিশালী রয়েছে এবং আমরা চাইলে এটা করতে পারি। সমস্ত বিভাগ পরিদর্শন করা হবে এবং আমি আবার আসব। আমরা মেডিসিন ওয়ার্ডও সংস্কার করছি।

জিবি হাসপাতাল পরিদর্শন কালে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ তপন মজুমদার, জিবি হাসপাতালের মেডিকেল সুপার সহ অন্যান্য আধিকারিক ও সিনিয়র চিকিৎসকগণ।

Releated Posts

ত্রিপুবাকে ক্রীড়া ক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার বদ্ধপরিকর : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ আগস্ট: রাজ্যের ক্রীড়া পরিকাঠামোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের উপযুক্ত প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও আর্থিক…

ByByNews Desk Aug 29, 2026

চিনি সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, রেশনে মাথাপিছু ৫০০ গ্রাম চিনি দেওয়ার দাবি

আগরতলা, ২৯ আগস্ট: দেশজুড়ে চিনি সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে দায়ী করে সরব হল…

ByByNews Desk Aug 29, 2026

সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেবকে আগামীকাল সংবর্ধনা, প্রস্তুতিতে প্রদেশ বিজেপি

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেবকে ভারতীয় জনতা পার্টির…

ByByNews Desk Aug 29, 2026

নেপাল সীমান্তের কাছে ছয় ত্রিপুরার তরুণী উদ্ধার, গ্রেফতার দুই সন্দেহভাজন পাচারকারী

আগরতলা, ২৯ আগস্ট: নেপাল সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের পানিটাঙ্কি এলাকা থেকে ত্রিপুরার ছয় তরুণীকে উদ্ধার করা হয়েছে বলে জানা…

ByByTaniya Chakraborty Aug 29, 2026
Scroll to Top