News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীর্ঘ দেড় বছর ধরে বেহাল রাস্তা, মরণফাঁদে পূর্ব বামুটিয়ার মণিপুরপাড়া— দ্রুত সংস্কারের দাবি বাসিন্দাদের
Image

দীর্ঘ দেড় বছর ধরে বেহাল রাস্তা, মরণফাঁদে পূর্ব বামুটিয়ার মণিপুরপাড়া— দ্রুত সংস্কারের দাবি বাসিন্দাদের

আগরতলা, ১৩ জুলাই: দীর্ঘ দেড় বছর ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের আগরতলা–বামুটিয়া প্রধান সড়ক থেকে মণিপুরপাড়া পর্যন্ত ইটের সলিং রাস্তা। ভাঙাচোরা রাস্তা, ক্ষতিগ্রস্ত কালভার্ট এবং বড় বড় গর্তের কারণে এটি বর্তমানে কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার কোনও সংস্কার না হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। রাস্তার কালভার্ট ভেঙে পড়েছে, বিভিন্ন স্থানে বড় গর্ত তৈরি হয়েছে এবং রাস্তার দু’ধারের ইট ধসে পড়ায় যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
বাসিন্দাদের দাবি, এই রাস্তা দিয়েই এলাকার মানুষ প্রতিদিন স্কুল, কলেজ, হাসপাতাল এবং বিভিন্ন কর্মস্থলে যাতায়াত করেন। জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়িও সহজে প্রবেশ করতে পারে না। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয়দের আরও অভিযোগ, এই রাস্তা দিয়ে পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতেও যাতায়াত করা হলেও দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। একাধিকবার রাস্তার পরিমাপ ও সমীক্ষার কাজ হলেও এখনও পর্যন্ত মেরামতের কাজ শুরু হয়নি।

অবিলম্বে রাস্তার সংস্কার কাজ শুরু করে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখন প্রশাসন কবে এই গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কারে উদ্যোগী হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন পূর্ব বামুটিয়ার মানুষ।

Releated Posts

পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ২৯ আগস্ট: পকসো আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ধর্মনগরের বিশেষ বিচারকের…

ByByNews Desk Aug 29, 2026

বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের পছন্দের শিল্পকলাকে একীভূত করে নতুন পাঠ্যক্রম তৈরী করা উচিৎ: রাজ্যপাল

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরামর্শ দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলি যেন তাদের বিদ্যমান গতানুগতিক পাঠ্যক্রমের সাথে…

ByByNews Desk Aug 29, 2026

ধ্যানচাঁদের জন্মদিনে বিলোনিয়ায় জাতীয় ক্রীড়া দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: ভারতীয় হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে শনিবার বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস…

ByByNews Desk Aug 29, 2026

৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের সমর্থনে খোয়াই ও সিপাহীজলায় গাড়ি র‍্যালি

চড়িলাম, ২৯ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এনএলএফটি-র…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top