News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ: ১ লক্ষ ২১ হাজার ৩০৩ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব
Image

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ: ১ লক্ষ ২১ হাজার ৩০৩ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব

আগরতলা, ১০ জুলাই: দু’দিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ ২০২৬ আয়োজনে ব্যাপক সাফল্য এসেছে। অংশগ্রহণকারী বিনিয়োগকারীগণ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে ৩৪২টির বেশি সমঝোতাপত্র এবং বিনিয়োগের অভিপ্রায়পত্রে স্বাক্ষর করেছেন। প্রাথমিক হিসাব অনুযায়ী রাজ্যে প্রায় ১ লক্ষ ২১ হাজার ৩০৩ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে। রাজ্য ও বহি:রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের প্রায় ২ হাজার বিনিয়োগকারী এবং ১ হাজার ২০০ এর বেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি এই কনক্লেভে অংশ নেন।

শিল্প দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বিদেশী রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ত্রিপুরায় বিনিয়োগের জন্য তাদের আহ্বান জানান। এরপর কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ, তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ বিনিয়োগকারীগণের সঙ্গে বৈঠক করেন। মন্ত্রিসভার সদস্যগণ ত্রিপুরায় বিনিয়োগ করতে তাদের প্রতি আহ্বান জানান।

শিল্প দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে টিএসিসিএল ১৮, ১০০ কোটি টাকা, ট্রেডা ১২,৯৮০ কোটি টাকা, পর্যটন ক্ষেত্রে ১২,৩০৩ কোটি টাকা, পরিবহণ ক্ষেত্রে ৩,০৫৬ কোটি টাকা, শিক্ষাক্ষেত্রে ৫৬৮ কোটি টাকা, উচ্চশিক্ষা ক্ষেত্রে ৩০০০ কোটি টাকা, কৃষি ও উদ্যানপালন ক্ষেত্রে ১,৬৭৫ কোটি টাকা, মৎস্য ক্ষেত্রে ২২৮ কোটি টাকা, প্রাণীসম্পদ উন্নয়নে ২,৬৫০ কোটি টাকা, বাঁশ-রাবার ও আগর ক্ষেত্রে ১,৭০০ কোটি টাকা, স্বাস্থ্য ক্ষেত্রে ৪০০০ কোটি টাকা, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ১৩,২৪৮ কোটি টাকা এবং শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে ৩০০০০ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়েছে।

এই কনক্লেভে বিভিন্ন ক্ষেত্রে একাধিক শীর্ষস্থানীয় সংস্থা অংশগ্রহণ করে। এর মধ্যে রয়েছে গুগল, সেলসফোর্স, আরভি (জিন্দাল গ্রুপ), পাওয়ার ফাইন্যায় কর্পোরেশন, আম্বুজা নিওটিয়া, এটিআরআই গ্রুপ, জিআইজেড (জার্মানি), সিএসআরডি এন্টারপ্রাইজ, ম্যাকলেক, এনএলসি ইন্ডিয়া, ইসিএস রিয়েলটি প্রাইভেট লিমিটেড, সুমনদীপ বিদ্যাপীঠ, এনডিআর ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড, জে কে আরবান গার্ডেন, স্মার্ট গ্রিন অ্যাকুয়াকালচার, ভুটোরিয়া লজিস্টিকস, অঞ্জলি এক্সপোর্টস, এভি বায়োটেকস, আইওসিএল প্রভৃতি।

এই কনক্লেভে বাংলাদেশ, ফিলিপাইনস, তিমোর লেস্তে, লাও পিডিআর, কাজাখস্তান, চিলি, নেপাল, উজবেকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন সহ মোট ১০টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও তাঁদের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

Releated Posts

এখন পর্যন্ত ২ লক্ষ ৬১ হাজার ২৬৯ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে কেনা হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুলাই: রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। এজন্য ধারাবাহিকভাবে পরিকল্পনা গ্রহণ…

ByByReshmi Debnath Jul 11, 2026

অবসরপ্রাপ্ত আমলাদের পুনর্নিয়োগ বিতর্কে বিরোধীদের পাল্টা জবাব বিজেপির, অতীতের নজির তুলে ধরলেন নব্যেন্দু ভট্টাচার্য

আগরতলা, ১০ জুলাই: রাজ্যে অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকদের চুক্তিভিত্তিক পুনর্নিয়োগ নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর অভিযোগের পাল্টা জবাব দিল…

ByByReshmi Debnath Jul 11, 2026

দুবাইয়ের লুলু রিটেলের সঙ্গে অংশীদারিত্ব রাজ্যের কৃষকদের জন্য নতুন বাজারের সুযোগ তৈরি করেছে: কৃষিমন্ত্রী

আগরতলা: দুবাইয়ের লুলু রিটেলের মাধ্যমে গল্ফ দেশগুলিতে রপ্তানির উদ্দেশ্যে অর্গানিক কৃষিপণ্যের প্রথম চালান আনুষ্ঠানিকভাবে রওনা করলেন।লুলু রিটেল হল…

ByByReshmi Debnath Jul 10, 2026

অবসরপ্রাপ্ত আমলাদের বারবার পুনর্নিয়োগ নিয়ে প্রশ্ন বিরোধী দলনেতার, তদন্তের দাবি

আগরতলা, ১০ জুলাই: রাজ্য সরকারের একাধিক অবসরপ্রাপ্ত আমলাকে বারবার পুনর্নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন…

ByByReshmi Debnath Jul 10, 2026

Leave a Reply

Scroll to Top