News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারী বৃষ্টিপাত: আগামীকাল, পশ্চিম, দক্ষিণ ও সিপাহীজলায় কমলা, বাকি সব জেলায় হলুদ সতর্কতা
Image

ভারী বৃষ্টিপাত: আগামীকাল, পশ্চিম, দক্ষিণ ও সিপাহীজলায় কমলা, বাকি সব জেলায় হলুদ সতর্কতা

আগরতলা, ১০ জুলাই : প্রাকৃতিক দুর্যোগের ভ্রূকুটি আবারও ত্রিপুরার আকাশে উঁকিঝুঁকি মারছে। ভারি বর্ষণে ত্রিপুরার বিভিন্ন জেলায় মারাত্মক প্রভাবের সম্ভাবনা তৈরি হয়েছে। অন্তত, আবহাওয়া দফতরের পূর্বাভাসে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আগামীকাল পশ্চিম, সিপাহীজলা ও দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করেছে আবহওয়া দফতর। তার পাশাপাশি, রাজ্যের বাকি সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করেছে।

প্রসঙ্গত, আজ আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ম তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠে অবস্থানরত মৌসুমি অক্ষরেখা গঙ্গানগর, হিসার, উত্তর মধ্যপ্রদেশের উপর অবস্থানরত নিম্নচাপ এলাকার কেন্দ্র, গোরখপুর, পূর্ণিয়া হয়ে পূর্ব-দক্ষিণপূর্ব দিকে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এছাড়াও পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩.১ থেকে ৪.৫ কিলোমিটার উচ্চতায় একটি ঊর্ধ্ব বায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উচ্চতার সঙ্গে এই ঘূর্ণাবর্তটি দক্ষিণমুখী হয়ে হেলে রয়েছে এবং তা এখনও সক্রিয় রয়েছে।

পাশাপাশি অসমের উত্তর-পূর্ব অংশের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার উচ্চতায় আরও একটি ঊর্ধ্ব বায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই সমস্ত আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী দিনগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ত্রিপুরা, আসাম, মিজোরামসহ পার্শ্ববর্তী এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন। ত্রিপুরার জেলাগুলির এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাই আগামীকাল পশ্চিম এবং সিপাহীজলা, দক্ষিণ সহ সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করেছে।

মৌসম বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত আগরতলায় ৪১ এমএম, এডিনগর ৪৩.৩ এমএম, লেম্বুছড়া ৫৩ এমএম, বোধজংনগর ৪৫ এমএম, খুমলুঙ ৫৯ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, সিপাহীজলা জেলার সোনামুড়ায় ৪৫ এমএম, বিশালগড়ে ২১.৪ এমএম, গজারিয়ায় ৬৬.৪ এমএম এবং সোনামুড়া মোহনবাগে ৬৯.৬ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, খোয়াই জেলায় ৩৬.২ এমএম এবং তেলিয়ামুড়ায় ১৫ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গোমতী জেলায় উদয়পুরে ৫০ এমএম, অমরপুরে ২৬ এমএম, করবুক ১৩ এমএম, গকুলপুর ১৭.৫ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাছাড়া, দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় ৪৫ এমএম, সাব্রুমে ৮৩.৫ এমএম, বাগাফা ৩১.৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তেমনি, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে ৪.৫ এমএম, কাঞ্চনপুরে ১.২ এমএম, আশাপাড়া ৩ এমএম, কদমতলায় ৬ এমএম এবং নতুনবাজার ৪.২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, ঊনকোটি জেলায় কুমারঘাটে ৭ এমএম এবং কৈলাসহরে ১৭.২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধলাই জেলায় ছাওমনু ৪.৪ এমএম, গন্ডাছড়ায় ১৭.৫ এমএম, কমলপুরে ১৫.২ এমএম এবং মনুঘাটে ৯ এমএম বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

Releated Posts

সরকারি সুযোগ সুবিধা প্রান্তিক জনগণের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে আজ ধলাই জেলায় জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিশ্রামগঞ্জ আরডি অফিসে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত টিএসআর জওয়ান

বিশ্রামগঞ্জ, ২৪ আগস্ট: বিশ্রামগঞ্জ আরডি অফিস চত্বরে হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং কর্তব্যরত টিএসআর জওয়ান আক্রান্ত হওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Aug 24, 2026

পুতিনের সঙ্গে বৈঠকে মোদির ‘ব্যক্তিগত বার্তা’ পৌঁছে দিলেন জয়শঙ্কর

মস্কো, ২৪ আগস্ট (আইএএনএস): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার মস্কোয় সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে…

ByBySandeep Biswas Aug 24, 2026

উদয়পুরের তেপানিয়াতে আয়ুর্বেদিক কলেজ গড়ে তোলা হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিষেবার ব্যাপক উন্নয়নে গুরুত্ব দিয়েছে সরকার। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top