News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্কুল থেকে ফেরার পথে গাড়ির ধাক্কায় গুরুতর আহত মা ও শিশু; পলাতক মারুতি গাড়ির খোঁজে পুলিশ
Image

স্কুল থেকে ফেরার পথে গাড়ির ধাক্কায় গুরুতর আহত মা ও শিশু; পলাতক মারুতি গাড়ির খোঁজে পুলিশ

বিশালগড়, ৯ জুলাই: স্কুল থেকে ছোট্ট সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মা ও তাঁর শিশু পুত্র। বৃহস্পতিবার দুপুরে সিপাহিজলা জেলার চড়িলাম বাজার সংলগ্ন সৎসঙ্গ আশ্রমের সামনে ৮ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিশালগড়ের আনন্দমার্গ স্কুলে পাঠ শেষ হওয়ার পর পাপিয়া দেবনাথ তাঁর ছেলে আনিস দেবনাথকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় জাতীয় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মারুতি গাড়ি তাঁদের সজোরে ধাক্কা মারে।

দুর্ঘটনার ফলে মা ও ছেলে দু’জনেই গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। দুর্ঘটনার পর অভিযুক্ত মারুতি গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখনও পর্যন্ত গাড়িটি আটক করা সম্ভব হয়নি।  দুর্ঘটনার প্রকৃত কারণ এবং গাড়িটির পরিচয় জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিশালগড় থানার পুলিশ।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top