News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্কুলের গেট সময়মতো না খোলার অভিযোগে উত্তেজনা, পথ অবরোধে ছাত্র-ছাত্রী ওঅভিভাবকরা
Image

স্কুলের গেট সময়মতো না খোলার অভিযোগে উত্তেজনা, পথ অবরোধে ছাত্র-ছাত্রী ওঅভিভাবকরা

ধর্মনগর, ১০ জুলাই: দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের গেট নির্ধারিত সময়ে না খোলার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার সকালে ধর্মনগরের দীননাথ নারায়ণী বিদ্যামন্দিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা বিদ্যালয়ের সামনে পথ অবরোধে সামিল হন। ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের গেট নির্ধারিত সময়ে না খোলায় প্রতিদিনই পড়ুয়াদের নানা ভোগান্তির শিকার হতে হয়। বিষয়টি নিয়ে একাধিকবার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বকুল রানী মালাকারের কাছে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও সমাধান হয়নি বলে দাবি তাঁদের।

শুক্রবার পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। অভিযোগ, বিদ্যালয়ের গেট দীর্ঘ সময় বন্ধ থাকায় পঞ্চম শ্রেণির নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি বহু পড়ুয়া। একই সঙ্গে বিদ্যালয়ে কর্মরত তিনজন শিক্ষকের মধ্যে মাত্র একজন উপস্থিত থাকায় নির্ধারিত পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি বলে অভিযোগ ওঠে। এতে পড়ুয়াদের শিক্ষাজীবনের ক্ষতি হওয়ায় দায়ভার কার, সেই প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।

এছাড়াও অভিযোগ করা হয়, গেট বন্ধ থাকায় শিক্ষক-শিক্ষিকারাও দীর্ঘ সময় বিদ্যালয়ের বাইরে অপেক্ষা করতে বাধ্য হন। বিদ্যালয়ের ক্লার্ক বীনা বাসপারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার এবং বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগও তোলেন অভিভাবকদের একাংশ। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বকুল রানী মালাকার এবং বিদ্যালয়ের দুপুর শাখার ইনচার্জ হেমচন্দ্র চাকমা। তাঁরা আন্দোলনরত অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।

পরবর্তীতে বিদ্যালয় পরিচালন কমিটির পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হলে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা পথ অবরোধ প্রত্যাহার করেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকদের একাংশ।

Releated Posts

টানা ভারী বৃষ্টিতে ত্রিপুরার একাধিক জেলায় ক্ষয়ক্ষতি, খোলা হয়েছে ৭৮টি ত্রাণ শিবির; আশ্রয়ে ১০ হাজারেরও বেশি মানুষ

আগরতলা, ৯ জুলাই: টানা ভারী বর্ষণের জেরে ত্রিপুরার বিভিন্ন জেলায় বন্যা, ভূমিধস এবং বাড়িঘরের ক্ষয়ক্ষতির ঘটনা অব্যাহত রয়েছে।…

ByByReshmi Debnath Jul 10, 2026

৭২ ঘণ্টার টানা বর্ষণে জলমগ্ন বাইশঘড়িয়া, নষ্ট শতাধিক কৃষকের সবজি চাষ; ক্ষতিপূরণের দাবিতে সরব চাষিরা

তেলিয়ামুড়া, ৯ জুলাই: টানা প্রায় ৭২ ঘণ্টার অবিরাম বর্ষণে তেলিয়ামুড়া মহকুমার অন্যতম কৃষিপ্রধান এলাকা বাইশঘড়িয়া গ্রাম কার্যত বন্যার…

ByByReshmi Debnath Jul 10, 2026

স্কুল থেকে ফেরার পথে গাড়ির ধাক্কায় গুরুতর আহত মা ও শিশু; পলাতক মারুতি গাড়ির খোঁজে পুলিশ

বিশালগড়, ৯ জুলাই: স্কুল থেকে ছোট্ট সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মা…

ByByReshmi Debnath Jul 10, 2026

আইজিজিএল প্রকল্পের নির্মাণ সামগ্রীবাহী গাড়ি আটকে চালক-সহকারীদের মারধরের অভিযোগ, পুলিশের সামনেই ক্লাবে নিয়ে নির্যাতনের দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই: আইজিজিএল -এর একটি নির্মাণ প্রকল্পের জন্য নির্মাণ সামগ্রী বহনকারী একটি ট্রাক আটকে চালক…

ByByReshmi Debnath Jul 10, 2026

Leave a Reply

Scroll to Top