News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা-বাংলাদেশের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার
Image

ত্রিপুরা-বাংলাদেশের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার

আগরতলা, ৯ জুলাই: ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও
সুদৃঢ় করার পাশাপাশি ত্রিপুরার মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের আত্মিক ও সাংস্কৃতিক বন্ধন আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহম্মদ রিয়াজ হামিদুল্লাহ। বৃহস্পতিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা-র সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের হাইকমিশনার বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নই বর্তমানে প্রধান লক্ষ্য। তাঁর কথায়, শুধু বাণিজ্যিক সম্পর্ক নয়, ত্রিপুরার প্রকৃতি, সংস্কৃতি এবং মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের আত্মিক সম্পর্ক আরও দৃঢ় হওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যেই দুই দেশের কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা চলছে। মুখ্যমন্ত্রীর সঙ্গেও এদিন এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ভবিষ্যতেও এই সংলাপ অব্যাহত থাকবে। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, বর্তমানে দেশ-বিদেশের বহু বিনিয়োগকারী ত্রিপুরায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। বিভিন্ন শিল্প ও উন্নয়নমূলক খাতে তাঁরা উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করতে আগ্রহী বলে জানান তিনি।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তবর্তী রাজ্য হিসেবে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগ আগের মতো স্বাভাবিক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মাছ, সিমেন্টসহ বিভিন্ন পণ্যের আমদানি-রপ্তানি কার্যক্রম যাতে নির্বিঘ্নে চালানো যায়, সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ভারত ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা এবং ত্রিপুরা-বাংলাদেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যার ফলে বেশির ভাগ উপকৃত হবে বাংলাদেশই। এর ফলে  উভয় দেশের জনগণের জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top